চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-শান্ত নাকি ‘বিশ্বজয়ী’ আকবর, মধুর সমস্যায় রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক, শান্ত ও আকবর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁ থেকে- আকবর আলী, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে সরাসরি চুক্তিতে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। এরপর নিলাম থেকে মুশফিকুর রহিম ও আকবর আলীকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তিনজনই দলটির নেতৃত্বের দৌড়ে আছেন। ফলে অধিনায়কত্ব নিয়ে মধুর সমস্যায় আছে রাজশাহী।

বাংলাদেশ জাতীয় দলের তিন ফর‌ম্যাটে নেতৃত্ব দেয়া শান্ত বর্তমানে টেস্ট অধিনায়কের দায়িত্বে আছেন। মুশফিক দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক। অন্যদিকে আকবরের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ঘরোয়া লিগেও নেতৃত্বে অনেকটা সফল আকবর। সে কারণেই মূলত অধিনায়কত্ব নিয়ে মধুর সমস্যায় রাজশাহী।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি সামনে রেখে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। শনিবার মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন সংবাদমাধ্যমে কথা বলেছেন দলটির প্রধান কোচ হান্নান সরকার। সেখানে অধিনায়কত্ব নিয়ে আসা প্রশ্নের উত্তরে এমন জানান তিনি।

বলেছেন, ‘আমাদের কিন্তু বেশ ভালো কিছু প্রার্থী রয়েছে। মুশফিক-শান্ত রয়েছে এমনকি আকবরও কিন্তু ভালো অধিনায়ক। মানে প্রমানিত অধিনায়ক, দলের ফলাফলের জায়গা থেকে থেকে যদি চিন্তা করি। সুতারং অধিনায়কত্ব নিয়ে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। আপনারা আজকে হয়তো জানতে পারবেন, আজকে না হলে কালকের মধ্যে অবশ্যই আপনারা জানবে যে আমাদের অধিনায়ক কে হচ্ছে।

শুধু অধিনায়কত্বেই একাধিক প্রার্থী নয়, উইকেটরক্ষক নিয়ে মধুর সমস্যায় দলটি। একদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিম, অন্যদিকে আকবরও আছেন। হান্নান সরকার অবশ্য জানালেন, উইকেটের পেছনে মুশফিককে বিশেষভাবে গুরুত্ব দেবেন তারা।

বলেছেন, ‘এটা আসলে সময় বলে দিবে। তবে দলের সমন্বয়ে স্বাভাবিকভাবেই মুশফিক একটু বিশেষ গুরুত্বে থাকবেন। কারণ, আমরা জানি মুশফিক কিপিংটা অনেক বেশি উপভোগ করেন। মানে ফিল্ডিংয়ের চেয়ে কিপিংটা যদি করেন, তখন তিনি অনেক সক্রিয় থাকেন। আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে যেকোনো বোলার বা দলকে পরিচালনা হয়ে যায় অধিনায়কের জন্য।’

Reneta

‘আর মুশফিক যদি অধিনায়ক হয় নিশ্চিতভাবেই উইকেটের পিছন থেকে সে গাইড দিতে পারবেন। করতে পারবে। যদি অন্য কেউ অধিনায়ক হয় সেখানেও কিন্তু মুশফিকের সেই দিকনির্দেশনা পাবে। সুতারং আমার মনে হয়, মুশফিক কিপিং এ নিশ্চিতভাবেই উপভোগ করে। যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার গুরুত্বটা বেশি থাকবে। আর আকবর যদি খেলে স্বাভাবিকভাবে আকবরও কিন্তু সেখানে কিপিং এর জন্য যথেষ্ট যোগ্যতা সম্পূর্ণ। এখানে বিষয়টা নির্ভর করছে যে মুশফিক কিভাবে চিন্তা করছে, এটা আমরা ম্যাচের আগেই সিদ্ধান্ত নিব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরবিপিএল-২০২৬মুশফিকরাজশাহীলিড স্পোর্টসশান্তসিলেটহান্নান সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওসমান হাদির দাফন শেষে ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম

পরবর্তী

বহিষ্কারাদেশ এলডিপির গঠনতন্ত্র পরিপন্থী: চৌধুরী হাসান সারওয়ার্দী

পরবর্তী
চৌধুরী হাসান সারওয়ার্দী বক্তৃতা দিচ্ছেন, বহিষ্কারাদেশের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বহিষ্কারাদেশ এলডিপির গঠনতন্ত্র পরিপন্থী: চৌধুরী হাসান সারওয়ার্দী

Bangladesh Premier League 2023 logo with cricket and cityscape background. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকিট

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT