চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর জয়ে ফেরার রহস্য পারিশ্রমিক বুঝে পাওয়া?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট। ম্যাচ না খেলার হুমকিও দিয়েছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে সমাধানের পথ মেলে। বৃহস্পতিবার রাজশাহী অনুশলীন করলেও পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে হয় সন্ধ্যার পর পর্যন্ত। ২৫ শতাংশ বুঝে পেয়ে শুক্রবার মাঠে নেমেই জয় তুলে নিয়েছে দলটি। জয়ের রহস্য পারিশ্রমিক বুঝে পাওয়া?

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারায় রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বল হাতে দারুণ করা সানজামুল ইসলাম। পারিশ্রমিক বিষয়ে প্রশ্ন আসাটা ছিল স্বাভাবিক। সানজামুল জানালেন পারিশ্রমিক না পেয়ে নিজেদের চাপে থাকার কথা। তবে বলেছেন, মাঠে আসার পর আগের সবকিছুই ভুলে গেছেন ক্রিকেটাররা।

‘এটা তো অবশ্যই করে। দেখেন, যখন আমরা গ্রাউন্ডে চলে আসি, আমাদের তো সবকিছু ভুলেই আসতে হয়। আমাদের কাজ তো পারফর্ম করা, মাঠে খেলা। চাপটা কেটে গেছে আমরা পেমেন্টটা পেয়ে গেছি ম্যাচের আগে, আসার আগে। এজন্য আর আমাদের ওই চাপটা থাকে নাই। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি।’

জানালেন ফ্র‌্যাঞ্চাইজির দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী পেমেন্ট পেয়েছেন, ‘যেটা কথা ছিল, প্রতিশ্রুতি তারা যেটা করেছে সেটা আমাদের পেমেন্ট করেছে। পুরো দলেরই হয়েছে।’

সিলেট পর্বে নিজেদের সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে বড় ব্যবধানে হার দেখেছিল রাজশাহী। চট্টগ্রামে এসে জয়ে ফিরেছে। জয়ের পেছনে পারিশ্রমিক পাওয়াটা ভূমিকা রাখছে কিনা এমন প্রশ্নে সানজামুল বলেছেন, ‘পেমেন্ট তো আমাদের অবশ্যই প্রয়োজন। আর সাথে দেখবেন যে আজকে আমরা চার বিদেশি নিয়ে খেলেছি, মানে ফুল স্ট্রেন্থ, আমাদের টিম অনুযায়ী যতটুকু ব্যালান্স করা যায়। স্ট্রেন্থ অনুযায়ী আমরা আজকে মাঠে নামতে পেরেছি এজন্য, আর সবাই যার যার প্ল্যান এক্সিকিউট করেছে পারফেক্টলি, এজন্য আমরা জিততে পেরেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসসানজামুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT