চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক যন্ত্রণায় ক্লান্ত রাজ রিপা, সিনেমাকে বলতে চান ‘গুডবাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

বহু স্বপ্ন নিয়ে রূপালি জগতে এসেছিলেন নবীন নায়িকা রাজ রিপা। তবে সেই স্বপ্ন আজ তার কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে।  নিজেই জানালেন, সিনেমায় অভিনয় করতে এসে তিনি ভয়াবহভাবে ঠকেছেন।

রাজ রিপা জানান, তার স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে গেছে। সোমবার এক ফেসবুক পোস্টে উঠতি এই নায়িকা ক্ষোভ ঝেড়ে জানিয়েছেন, তিনি না হয়ে অন্য কেউ এই অবস্থায় পড়লে হয়তো এতোদিনে আত্মহত্যার পথ বেছে নিতেন!

খোঁজ দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, অগ্নি ২, রাজত্ব, অ্যাকশন জেসমিন, বিজলী সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরীকে নিয়ে রাজ রিপার যতো অভিযোগ। রিপা জানিয়েছেন, পরিচালকের তালবাহানায় তার অভিনীত ‘মুক্তি’ সিনেমা পাঁচ বছর ধরে আটকে আছে। এতে করে অর্থ ও সময় দুটোই নষ্ট হয়েছে। রাজ রিপা জানান, তার সিনেমা করার ইচ্ছে চলে গেছে। এখন তিনি সবকিছু ছেড়ে সিনেমাকে ‘গুডবাই’ বলতে চান।

তার আগে পরিচালক ইফতেখার চৌধুরীর ‘তালবাহানা’র জবাব দিতে চান তিনি। রিপা অভিযোগ এনে বলেছেন, আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন‍্য কিছুই করলেন না। দুঃখ শুধু একটাই তার খারাপ সময় পাশে এসে দাঁড়িয়ে ছিলাম আর তিনি আমার সুন্দর সময় গুলোর ১২টা বাজিয়ে দিলন। কার কাছে বিচার চাইবো? মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাইনা!

ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে রাজ রিপার সঙ্গে যোগাযোগ করলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, “ইফতেখার চৌধুরী আশ্বাস দিয়েছিলেন ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে আমাকে সবার সামনে প্রমাণ করাবেন, আমার ক্যারিয়ার প্রতিষ্ঠা পাবে। কিন্তু দিন যায় বছর যায় সিনেমা আর রিলিজ হয় না। গত চার বছর ধরে উনি বলে আসছেন রিলিজ হবে। কিন্তু উনি তা করেন না। এই সিনেমার আগে ৫২ কেজি থেকে ৩৯ কেজিতে ওজন নিয়ে আসে আমার। তিন বছর এই ওজন ক্যারি করতে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি, লো প্রেসারের রোগী হয়ে আছি। ঘুরে পড়ে যাই। আর্থিক সংকটে ভুগছি। মানসিকভাবে অসুস্থ হয়ে আছি। আদৌ সিনেমাটা রিলিজ হবে কিনা সেটা নিয়ে আমি ডিপ্রেশনে ভুগছি।”

২০২০ সালে প্রকাশিত হয় ‘মুক্তি’র ফার্স্ট লুক, যেখানে রাজ রিপাকে পরিচয় করিয়ে দেয়া হয়

“এই সময়ে কিছু ভাই ব্রাদার পরামর্শ দেয়, যেন বসে না থাকি। এরমধ্যে জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা করেছি। মনকে সান্ত্বনা দিয়েছি নায়িকা হতে পেরেছি। এই সময়ে ইফতেখার চৌধুরী আমাকে চাপ দিচ্ছে সিনেমার স্পন্সর ম্যানেজ করতে বলছে। কথা ছিল স্পন্সর উনি আনবেন। নিজেকে অনেক বড় পরিচালক হিসেবে আমার কাছে জাহির করেছিলেন। এখন দেখছি ঠিক তার উল্টো। এখনও নাকি ৩৫ লাখ টাকা লাগবে। এই প্রেসারটা আমার উপর দিয়ে দিচ্ছে। কিন্তু আমি কোথায় পাবো স্পন্সর?  তাকে স্পন্সর আনতে বললে বলে, আমি নতুন নায়িকা, কে দেবে স্পন্সর!” কথাগুলো বলছিলেন রাজ রিপা।

Reneta

শুরুতে আমি তাকে বলেছিলাম, আমি যেহেতু নতুন ভালো হিরো না নিলে সিনেমা কীভাবে চলবে? উনি বলেছিল, উনি নিজেই সুপারস্টার ডিরেক্টর। ইফতেখার চৌধুরীর নামের উপর সিনেমা চলবে। এখন তার কথা আর কাজে কোনো মিল নাই। আজ আমি এই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে খুব হতাশ। এ কারণে সিনেমা ছেড়ে দেব। অনেক আশা নিয়ে ইফতেখার চৌধুরীকে বিশ্বাস করে সিনেমাটা করতে চেয়েছিলাম। ইচ্ছে ছিল, এই সিনেমাটা করে আর যদি কাজ না করি তাহলে কোনো আফসোস থাকবে না। কিন্তু উনি বেঈমানি করেছেন। এখন তার উপর ঘৃণা ধরে গেছে।

জানা যায়, ‘মুক্তি’ ইতোমধ্যে বহু টাকা খরচ হয়েছে। এখনও কয়েকটি দৃশ্য ও দুটি গানের শুটিং বাকি রয়েছে। রাজ রিপার সঙ্গে আলাপকালে বোঝা যাচ্ছিল, তিনি নিজেই ‘মুক্তি’ সিনেমায় লগ্নী করেছেন। এই প্রসঙ্গে রিপা এখন কিছু বলতে চাননি।

তার ভাষ্য, অন্যান্য পরিচালক শুটিং করছেন, সিনেমা মুক্তি দিচ্ছেন, আবার নতুন সিনেমা করছেন। কিন্তু ইফতেখার চৌধুরী লাপাত্তা। চার বছর আগে শুটিং শুরু করে মুক্তির কোনো নামগন্ধ নেই। সময় হলে সবকিছু জানাবো। সবকিছুর প্রমাণ রেখেছি। সামনে সবাইকে সংবাদ সম্মেলন করে জানাবো।

সিনেমা না করলে কী করবেন? রাজ রিপা বলেন, আমার এলাকায় ফিরে যাবো। বাবা ব্যবসা করে সেটা দেখাশোনা করবো। আমি আর নিতে পারছি না। গত চারটা বছর ধরে কান্না করতে করতে আমার চোখের পানিতে বালিশ ভিজে গেছে। আমি আর নিতে পারছি না।

‘মুক্তি’ চলচ্চিত্র নিয়ে রিপার এসব অভিমান ও অভিযোগ বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে পরিচালক ইফতেখার চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। রিং হলেও তিনি কল রিসিভ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিঅগ্নি ২অ্যাকশন জেসমিনইফতেখার চৌধুরীউঠতি নায়িকাখোঁজ দ্য সার্চদেহরক্ষীনায়িকাবিজলীরাজ রিপারাজত্বলিড বিনোদনসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জুন ২২, ২০২৬

চোটে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT