বিনোদন

শিল্পাকে বিয়ে করায় ‘বলির পাঁঠা’ হতে হয়েছে রাজকে!

দম্পতি সমুদ্র সৈকতে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের পাড়ে এক দম্পতি সুন্দর আবহাওয়ায় হাসিমুখে ছবি তুলছেন, পটভূমিতে নীল আকাশ ও সমুদ্রের জল।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৪ বছরের সংসার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। এখন দুই সন্তানের মা-বাবা তারা। আপাতদৃষ্টিতে সুখের সংসার হলেও বছর দুয়েক আগে রীতিমতো ঝড় নেমে আসে তাদের দাম্পত্যজীবনে।

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় তার। যদিও পরে জামিন পান রাজ। কিন্তু জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় এখনও ভোলেননি তিনি।

রাজের কথায়, তিনি নিজে নিরপরাধ হওয়া সত্ত্বেও গুরুতর অপরাধে অভিযুক্তদের সঙ্গে জেলে রাত কাটাতে হয়েছে তাকে। নিজের সেই পরিণতির জন্য এবার স্ত্রী শিল্পাকেই দায়ী করলেন রাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ বলেন, ‘‘আমার মনে হয় পর্নকাণ্ডে আমি বলির পাঁঠা হয়েছি। অনেক তথ্য ভুল ভাবে পরিবেশন করা হয়েছিল।’’ গোটা ঘটনায় নাকি শিল্পারও দায় কম ছিল না, দাবি রাজের। তবে স্ত্রীর দিকে সরাসরি আঙুল তোলেননি রাজ।

রাজের কথায়, ‘‘বিষয়টা আরও বেশি পরিমাণে আলোচিত হচ্ছিল, কারণ আমি তারকা শিল্পা শেঠির স্বামী। তারকার স্বামী হওয়ার জন্য আমাকে কম খেসারত দিতে হয়নি।’’ তবে তার ভাগ্যের দোষ শিল্পার কাঁধে দায় চাপাননি রাজ। বরং রাজ বলেন, ‘‘শিল্পা পাশে থাকলে আমি যে কোন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি পাই। ও আমার জীবনের সবচেয়ে বড় পাওনা।’’

এদিকে নিজের হাজতবাসের অভিজ্ঞতা নিয়ে নির্মিত সিনেমা ‘ইউটি৬৯’র ঝলক ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শিল্পার স্বামী। নিজের জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই।

সম্প্রতি সেই ছবির প্রচার ঝলক মুক্তির অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শিল্পার স্বামী। হাজতবাসের সময়ের কথা মনে পড়লেও নাকি চোখে জল চলে আসে তার। তবে শুধু নিজের লড়াইয়ের কথা ভেবে নয়, নিজের পরিবারের চিন্তাতেও অস্থির হয়ে গিয়েছিলেন রাজ। এমনকি দেশ ছেড়ে অন্যত্র গিয়ে সংসার করার কথাও নাকি ভেবেছিলেন শিল্পা ও রাজ।

সূত্র: নিউজ ১৮

বিষয়:রাজ কুন্দ্রা শিল্পা শেঠি শিল্পা শেঠির স্বামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…