চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে পুলিশ প্রশাসন সংস্কার করতে চান কমিশন প্রধান সফর রাজ হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে দেশের পুলিশ প্রশাসন সংস্কারের কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সফর রাজ হোসেনকে।

দেশের পুলিশ প্রশাসন সংস্কারের আনুষ্ঠানিকভাবে ১ অক্টোবর কাজ শুরু করবেন তিনি। তিনি মাসের মধ্যে তাকে কাজ শেষ করতে হবে। এ বিষয়ে আশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকারের পক্ষ থেকে কাজের যে পরিধি নির্ধারণ করে দেয়া হবে তার ভিত্তিতে কাজ করতে চান বলে জানিয়েছেন সফর রাজ হোসেন।

তিনি বলেন, ‘ওনারা যেইটা চিন্তা ভাবনা করবেন, সেটার আলোকেই কাজ করবো। সরকার ও আন্দোলনকারীদের সাথে আলাপ করে তাদের প্রত্যাশা অনুযায়ী সুপারিশ প্রস্তুত করা হবে।’

কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শসভার আয়োজন করবে বলে জানা গেছে। এরপর চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে।

সফর রাজ হোসেন পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব থাকছে ড. শাহদীন মালিকের ওপর।

Reneta

কে এই সফর রাজ হোসেন
সফর রাজ হোসেন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৪ অক্টোবর থেকে ২০০৫ সালের ২০ মার্চ পর্যন্ত সংস্থাপন (জনপ্রশাসন) সচিব এবং পরে ২০০৭ সাল পর্যন্ত স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন।

১৯৭৭ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০০১ সালে (জুলাই থেকে ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সফর রাজ হোসেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন।

সফর রাজ হোসেন মাধ্যমিকের গণ্ডি পার করেছেন বগুড়া জিলা স্কুল থেকে। তিনি ১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর এবং ১৯৭৩ সালে আইনে স্নাতক ডিগ্রি নেন। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে জনপ্রশাসন ও অর্থনীতির স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউএসএআইডির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ডেসকোর পরিচালক ছিলেন। তিনি সেন্টার ফর রিসোর্স ডেভেলপমেন্ট স্টাডিজ (সিআরডিএস) নামে একটি গবেষণা সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।

বর্তমানে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন সফর রাজ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ প্রশাসন সংস্কার কমিশনসফর রাজ হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT