চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টলিউড পেরিয়ে এবার বলিউডে রাজ চক্রবর্তী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
বিনোদন
A A

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। বহুদিন পর স্বপ্নপূরণ হতে চলেছে রাজ চক্রবর্তীর। এবার নাকি হিন্দি সিরিজ পরিচালনা করবেন রাজ। যার প্রেক্ষাপট থাকছে রাজেরই হিট বাংলা ছবি ‘পরিণীতা’। যেটি জাতীয়স্তরে প্রথমসারির একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

২০১৯-এ মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘পরিণীতা’। নিজের ঘরানা ছেড়ে বের হয়ে একেবারেই অন্যধারার ছবি তৈরি করেছিলেন রাজ। আবার এই ছবিটিই রাজের অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী জীবনেও একটা মাইলস্টোন। এই ছবির হাত ধরেই নিজেকে অভিনেত্রী হিসাবে আরও একবার প্রমাণ করেছিলেন শুভশ্রী। বুঝিয়েছিলেন, তথাকথিত বাণিজ্যিক ছবির বাইরেও তিনি দক্ষ অভিনেত্রী।

যদিও সেই পরিণীতা গল্পকেই প্রেক্ষাপট করে সিরিজ আকারে তুলে ধরতে চলেছেন রাজ।  যদিও গল্প ও চিত্রনাট্যে নাকি অনেকটাই বদল আনা হচ্ছে। রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজের জন্য গল্প লিখছেন এক মারাঠি লেখক। এখন প্রশ্ন, রাজের এই সিরিজের নায়িকাও কি শুভশ্রী?

সূত্রের খবর, রাজ নাকি এক্ষেত্রে হিন্দি ওটিটি দুনিয়ার দুই প্রথম সারির নায়িকাকে বেছে নিয়েছেন। যদিও নাম প্রকাশে নারাজ রাজ চক্রবর্তী। তবে এই সিরিজে বলিউডের নায়িকাদের পাশাপাশি কলকাতার খ্যাত নামা অভিনেতারাও থাকবেন বলে খবর।

পূজার সময় হিন্দি সিরিজের শুটিং করার পরিকল্পনা রয়েছে রাজের। আর বাংলা ছবির মতোই এই সিরিজের পটভূমিকাতেও থাকবে উত্তর কলকাতা। এখন প্রশ্ন বাবাইদার মৃত্যুর প্রতিশোধের গল্প থেকেই কি শুরু হবে সিরিজটি নাকি অন্য কোন গল্পে মোড় নেবে? সেটি জানারই অপেক্ষায় দর্শকরা। –হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিটলি পরিচালকপরিনীতারাজ চক্রবর্তীশুভশ্রী গাঙ্গুলীসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা আমাদের গোলমুখে একটিও শট নিতে পারেনি: স্পেন কোচ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’

জুলাই ২৬, ২০২৬

বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জুলাই ২৬, ২০২৬

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT