চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাব না পরায় মার্কিন সাংবাদিককে সাক্ষাৎ দেননি ইরানের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হিজাব পরতে অস্বীকার করায় মার্কিন সাংবাদিকের সঙ্গে নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করেছেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। 

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সাক্ষাৎকার চলাকালীন সিএনএন’র আন্তর্জাতিক বিভাগের প্রধান উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপুর হিজাব পরতে অস্বীকার করেছিলেন। যার কারণে ইব্রাহিম রাইসি সাক্ষাৎকার দেওয়া বাতিল করেন।

টুইটারে আমানপুর জানিয়েছেন, তাকে হেডস্কার্ফ পরার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা পরতে অস্বীকার করেন। এরপরই সাক্ষাৎকারটি বাতিল করা হয়েছিল। তিনি হিজাব ইস্যুতে ইরানে ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন।

আমানপুর জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি রাইসির জন্য ৪০ মিনিট অপেক্ষা করেন। কিন্তু তিনি বারবার হিজাব পরতে অস্বীকার করার পরে নির্ধারিত সাক্ষাৎকারটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

ব্রিটিশ-ইরানি সাংবাদিক টুইটারে লিখেছেন: আমি বিনয়ের সঙ্গে হিজাব পরার দাবি প্রত্যাখ্যান করেছি। আমরা নিউইয়র্কে আছি, যেখানে হেডস্কার্ফ পরা সংক্রান্ত কোনও আইন বা ইতিহাস নেই। আমি বলেছিলাম যে আমি এই অভূতপূর্ব এবং অপ্রত্যাশিত শর্তে একমত হতে পারব না।

টুইটের পাশাপাশি আমানপুর নিজের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে হিজাব ছাড়া একটি খালি চেয়ারের সামনে বসে থাকতে দেখা যাচ্ছে।

Reneta

ইরানে চলমান বিক্ষোভ বুধবার আরও তীব্র আকার নিয়েছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেছে। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভের উপর মারাত্মক দমন-পীড়নে কমপক্ষে ৩১ জন ইরানি নাগরিক নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিম রাইসিইরানহিজাব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT