বাংলাদেশ

চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির জন্য জানালা দিয়ে বাইরে তাকানো হাত. Channel i News - চ্যানেল আই নিউজ

জানালা দিয়ে বাইরে তাকানো হাত, বৃষ্টির দৃশ্য দেখা যাচ্ছে, জল ঝরছে, প্রাকৃতিক পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ ২৪ জানুয়ারি বৃহস্পতিবার দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস চট্টগ্রাম বিভাগ বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…