চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ
A A

বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। সংস্থাটি বৃষ্টিপাতের পাশাপাশি বেশকিছু স্থানে তাপপ্রবাহেরও সতর্কতা দিয়েছে।

প্রথম দিন অর্থাৎ আজ (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিন (২৭ এপ্রিল) থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপামাত্রা ২-৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তৃতীয় দিন (২৮ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ (২৯ এপ্রিল) ও পঞ্চম (৩০ এপ্রিল) দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ছাড়াই প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপপ্রবাহবৃষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণী নিহত

পরবর্তী

চীন সব সময়ই বাংলাদেশে স্থিতিশীলতা চায়: মির্জা ফখরুল

পরবর্তী
ফাইল ছবি

চীন সব সময়ই বাংলাদেশে স্থিতিশীলতা চায়: মির্জা ফখরুল

রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

সর্বশেষ

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT