বাংলাদেশ

দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির মধ্যে রিকশা চালক একটি রাস্তায় চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় রাস্তায় রিকশা চালক একটি রিকশা চালাচ্ছেন, চারপাশে অন্যান্য যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৬০ কি.মি. বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কিছু এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতেও বলা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি. মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…