বাংলাদেশ

পদ্মা সেতুতে রেল চলাচল শুরু

পদ্মা সেতুতে রেল চলাচল শুরু, ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে রেল চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মানুষ ও ট্রেনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক (ট্রায়াল রান) ট্রেন চলাচল শুরু হয়েছে। ৭টি বগি নিয়ে যাত্রা করে ট্রেনটি। প্রথম যাত্রায় ৮২ কিলোমিটার পথ পাড়ি দেবে ট্রেনটি। যাত্রায় রয়েছেন রেলমন্ত্রী, গণমাধ্যম কর্মী ও রেলের উর্ধ্বতন কর্মকর্তারা। 

এর আগে গতকাল বুধবার সকালে রাজবাড়ী থেকে একটি ট্রেন ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। তবে আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চালু হওয়ার কথা রয়েছে।

বিষয়:ট্রেন পদ্মাসেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…