বাংলাদেশ

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি স্থগিত

রেলওয়ের কর্মবিরতি স্থগিতের প্রতিবাদে রেলওয়ে কর্মীরা রেলপথে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলওয়ে কর্মবিরতি স্থগিতের প্রতিবাদে রেলওয়ে কর্মীরা রেলপথে মানববন্ধন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রানিং স্টাফদের কর্মবিরতি ১০ কর্মদিবস পর্যন্ত পিছিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। আজ রাত ১২টা থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা ছিল রানিং স্টাফদের।

রোববার ২৭ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মজিবুর রহমান জানান, প্রশাসনের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা এবং পরবর্তীতে ২৯ আগস্ট পুণরায় আলোচনার লক্ষ্যে আজ ২৭ আগস্ট হইতে আগামী ১০ কর্মদিবস পর্যন্ত কর্মবিরতির কর্মসূচী পিছিয়ে দেওয়া হলো।

উল্লেখ্য, মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় আজ মধ্যরাত (১২টা) থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা ছিল রেলওয়ের রানিং স্টাফরা। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি এ কর্মসূচি ঘোষণা করেছিল।

বিষয়:বাংলাদেশ রেলওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…