বাংলাদেশ

রেলে আগুন নাশকতা বন্ধ করতে হবে: রেলমন্ত্রী

স্মিত মুখে রেলমন্ত্রী, বাংলাদেশ রেলওয়ে সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ রেলমন্ত্রী হাসিমুখে, রেল নিরাপত্তা ও আগুন নাশকতা প্রতিরোধের জন্য সচেতনতা প্রচার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, আমি যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে থাকার সময় রেলকে আলাদা মন্ত্রণালয় করার প্রস্তাব করেছিলাম। সে কারণেই হোক বা যে কারণেই হোক এখন রেল আলাদা মন্ত্রণালয়। রেলে আগুন নাশকতা বন্ধ করতে হবে। রেল ও যাত্রীদের নিরাপত্তা দিতে হবে।

আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, যারা মানুষের জীবনহানি করে ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করে তাদের দৃষ্টান্ত শাস্তি দিলে অপরাধ কমে যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভার মন্ত্রীরা আজ রোববার নিজ মন্ত্রণালয়ে কাজে যোগ দেন।

বিষয়:রেলপথ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…