বাংলাদেশ

বাড়ছে করোনা, মেট্রোরেলে মাস্ক ব্যবহারের অনুরোধ

ঢাকার মেট্রো স্টেশনে ট্রেন ও যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মেট্রো স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে মেট্রোরেল কর্তৃপক্ষ করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।

সোমবার (৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

এর আগে, গতকাল ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছিল।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিষয়:করোনা করোনা সংক্রমণ মেট্রো রেল মেট্রোরেল রেলপথ মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…