চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন বাংলা ছবি চালাতে আগ্রহী, ঘুরে এসে বললেন রাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
রাফী চীনের ছবি চালানোর আগ্রহ প্রকাশ করছেন, চাইনিজ ব্যাকড্রপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন আগে অনুষ্ঠিত হয়ে গেল চীন সরকার আয়োজিত ‘মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে দেশটির কুমমিং সিটিতে আমন্ত্রণ পান পোড়ামন ২, দামাল বানিয়ে আলোচিত হওয়া চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী।

সরকারি পৃষ্ঠপোষকতায় দিন সাতেক দেশটির বিভিন্ন জায়গা ঘুরে দেখানো হয়। সেই সঙ্গে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা ছিল। ঢাকা শিল্পকলার একটি নৃত্যদলের পারফর্মও ছিল। রাফী জানান, এই আমন্ত্রণ তার জন্য ছিল অত্যন্ত সম্মানের।

চীন সফর নিয়ে চ্যানেল আই অনলাইনকে রায়হান রাফী বলেন, চীন সরকার বাংলা সিনেমার সঙ্গে সম্পৃক্ত হতে ইতিবাচক। এই যোগাযোগটি হয়েছে আমাদের শিল্পকলার মাধ্যমে। সেখানকার আয়োজকরা জানিয়েছেন, আমরা যেন বাংলা সিনেমা সেখানে মুক্তি দেই। এখন বাংলাদেশে উন্নতমানের ছবি হচ্ছে এর সঙ্গে তারা থাকতে চায়। তারা জানায়, চীন ব্যবসায়িক বা কনস্ট্রাকশনগতভাবে বাংলাদেশের সঙ্গে জড়িত। তারা চায়, এবার ভালো সিনেমার সঙ্গে থাকতে।

সাতদিনে চীনের একাধিক শহর ঘুরেছেন রাফী। তিনি বলেন, ওখানে দেখলাম হিন্দি সিনেমার বিশাল মার্কেট আছে। তবে সেখানে অনেক বেশি ভারতীয়রা থাকেন এমনটা নয়। সেখানে হিন্দি সিনেমা চাইনিজ ডাবিং বা সাবটাইটেল করে প্রদর্শন হয়। আমাদের দেশেও সুড়ঙ্গ, প্রিয়তমা, পরাণ-এর মতো ভালো সিনেমা হচ্ছে। এ সিনেমাগুলো দেশের বাইরেও দর্শক উপভোগ করছে। আমার বিশ্বাস আগামীতে চীনে মুক্তি দিলেও ভালো চলবে।

রাফী বলেন, ফেস্টিভ্যালে ফিল্ম প্রদর্শনের সুবাদে আমন্ত্রণ পাওয়া যায়। কিন্তু আমি অতিথি হিসেবে গিয়েছি। সিনেমার প্রদর্শনে গিয়েছি। বাংলাদেশের ফিল্ম মেকার হিসেবে সেখানে আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিতবোধ করছি। এই উদ্যোগের জন্য শিল্পকলা একাডেমি আমাকে সাথে রেখেছেন, এটাও আমার কাছে সম্মানের।

ট্যাগ: চীনচীনে বাংলা সিনেমানির্মাতারায়হান রাফীলিড বিনোদনশিল্পকলাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধারালো অস্ত্র দিয়ে শয়নকক্ষে এক বৃদ্ধকে হত্যা

পরবর্তী

মিরাজের ফিফটিতে জিততে বাংলাদেশের পুঁজি ৩৩১

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের ফিফটিতে জিততে বাংলাদেশের পুঁজি ৩৩১

বাংলাদেশের ট্রেন চলাচল, ঢাকা থেকে কক্সবাজারের রেলপথ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল: শত বছরের স্বপ্নপূরণ

সর্বশেষ

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT