চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুলকে আরও সময় দিতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের হট ফেভারিট ভারতের সংযুক্ত আরব-আমিরাত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) রবি শাস্ত্রীকে বিদায় করে তাকে দায়িত্ব দেয়ার পর এক বছরের বেশি সময় পার হয়েছে। এখন পর্যন্ত কোচিং ক্যারিয়ারে বড় কোনো সাফল্য পাননি।

অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টিতে সেমিফাইনাল খেলা ছাড়া তেমন কোন সাফল্য নেই এই সাবেক উইকেটকিপার ব্যাটারের। যদিও সেই সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে বিদায় নেয় ক্রিকেটে সবচেয়ে বেশি অর্থের যোগানদাতারা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ হারে। সেই হারের পরও সমালোচনার মুখোমুখি হয়েছিলেন দ্যা ওয়াল অব ইন্ডিয়া।

এ সপ্তাহেই শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ যেখানে ব্যর্থ হলে সফল উইকেটকিপার ব্যাটার রাহুলের কোচিংয়ের ইতি দেখছেন অনেকে।

এক্ষেত্রে ভিন্ন চিত্র দেখছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী- ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ ছাড়া এখন পর্যন্ত রাহুল অনেক ভালো করেছে। ফাইনালে যেতে না পারলেও সেমিফাইনাল পর্যন্ত তুলেছে দলকে। সে ভালো করবে। সে মাত্র দায়িত্ব নিয়েছে, তাকে আরও সময় দিতে হবে। এক বছর একজন কোচের জন্য অনেক কম সময়।’

সাবেক সতীর্থের সামর্থ্যের জানান দিতে সৌরভ বলেন, ‘এই দলকে নিয়েই সে ঘুরে দাঁড়াবে। শুভমন গিল উদীয়মান ব্যাটার হিসেবে আবির্ভূত হয়েছে, অন্যরাও ভালো করছে। শর্টার ফরম্যাটে সূর্যকুমার যাদব ভালো খেলছে। সুতরাং রাহুলকে আরও সময় দিলে সে ভালো করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিসিআইভারতরাহুললিড স্পোর্টসসৌরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT