চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রাবিড়কে নিয়ে কথা ফুরোচ্ছে না রোহিতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, দায়িত্ব নেয়ার পর প্রতিটি আসরের ফাইনালে উঠেছে কোচ রাহুল দ্রাবিড়ের ভারত। কিন্তু ফাইনাল জিতে শিরোপা ছুঁয়ে দেখার মতো সৌভাগ্য হয়নি দ্য ওয়ালের। ওয়েস্ট ইন্ডিজে নিরাশ করেননি রোহিত-কোহলিরা, টি-টুয়েন্টির শিরোপা তুলে দিয়েছেন দ্রাবিড়ের হাতে। পরে অধিনায়ক রোহিত ভূয়সী প্রশংসা করেছেন কোচের।

দ্রাবিড়ের প্রশংসায় রোহিত বলেছেন, ‘আমাদের যেকারও চেয়ে, আমার মনে হয় তিনি শিরোপার বেশি যোগ্য। গত ২০-২৫ বছর যাবত ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন, আমার মনে হচ্ছিল তার ক্যাবিনেট থেকে একমাত্র এটাই দূরে ছিল। আমি খুব খুশি, পুরো দলকে সঙ্গে নিয়ে আমরা আসলে এটা করতে পেরেছি। আপনারা দেখেছেন কতটা গর্বিত তিনি এবং কতটা আনন্দিত।’

‘যখন তিনি দলের জন্য খেলেছেন, অনেককিছু করেছেন। গত তিন বছর দলের জন্য কঠিন পরিশ্রম করেছেন। অনেক ক্ষেত্রে তার সহজাত প্রবৃত্তিকে দমন করতে হয়েছে, কারণ অন্যদের পক্ষে তার নিয়ম-কানুন মেলানো এত সহজ ছিল না। এজন্য রাহুল ভাই নিজেকে মেলে ধরতে পারেননি, খেলোয়াড়রা কী চায় সেটা শিখেছেন। তিনি সেটাকে প্রাধান্য দিয়েছেন।’

‘তিন বছর ধরে তিনি খেলোয়াড়দের বোঝাচ্ছিলেন কার কী করতে হবে। যারা দলের বাইরে ছিল, তিনি তাদের সাথেও যোগাযোগ রেখেছিলেন, তাদের উপদেশ দিচ্ছিলেন দলের কী অবস্থা এবং ফিরে আসলে তাদের ভূমিকা কেমন হতে পারে। তিনি বেশ শিক্ষণীয় একজন। তিনি এসে জানতে চেয়েছিলেন, আমরা তার কাছ থেকে কী চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইউএসএওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রাহুলরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হলিউডকে ‘স্বাদহীন সস ফ্যাক্টরি’ বললেন টারান্টিনো

জুন ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার

জুন ৪, ২০২৬

‘সঙ্গী হারানোর দুঃখ’, মারা গেছেন ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা

জুন ৪, ২০২৬

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুন ৪, ২০২৬

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT