আন্তর্জাতিক

রাহুল গান্ধীকে অর্থ পাচারের মামলায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আজ আবার তলব করেছে

রাহুল গান্ধী বক্তৃতা দিচ্ছেন, পেশাদারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুল গান্ধী একটি বক্তৃতা দিচ্ছেন, তিনি একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে গত সোমবার অর্থপাচারের একটি মামলায় (ন্যাশনাল হেরাল্ড মামলা) দশ ঘণ্টারও বেশি সময় ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)’র কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আজ আবার তলব করা হয়েছে।

ইডি রাহুল গান্ধী এবং তার মা, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সাথে সম্পৃক্ত অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। ট্রায়াল কোর্ট ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে একটি ব্যক্তিগত অভিযোগ নোট করার পরে সংস্থাটি সম্প্রতি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে।

ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড সংবাদপত্র পরিচালনাকারী অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের কথিত অধিগ্রহণে প্রতারণা, ষড়যন্ত্র এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলে।

কংগ্রেস এই মামলাটিকে বিজেপির প্রতিহিংসার রাজনীতির অংশ হিসেবে মন্তব্য করেছে।

রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ শুরু হলে কংগ্রেসের বিশাল প্রতিবাদ বিক্ষোভের পুলিশ অভিযান চালায়। বিক্ষোভে কয়েকজনকে হামলা ও গ্রেফতারের অভিযোগ করেছে দলটি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া অন্য কিছু নয়। শাসক দল রাজনীতি করছে বলেই আট বছর ধরে তদন্তের নামে প্রহসন চালাচ্ছে।

রাহুল এবং তার মা সোনিয়ার বিরুদ্ধে বিজেপি এমপি সুব্রামানিয়াম স্বামী অভিযোগ করেন, তারা কাগজেকলমে একটি কোম্পানি দেখিয়ে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের সম্পদ হাতিয়ে নিয়েছেন। এটি ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলা নামে পরিচিত।

বিষয়:ন্যাশনাল হেরাল্ড মামলা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…