চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে বৃষ্টিতেও খেলার প্রস্তুতি নিয়ে রাখল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে রাতের আকাশ ভেঙে ঝরেছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মাঝেই অনুশীলন পর্ব সেরে নেয় বাংলাদেশ ফুটবল দল। ভেজা ও ভারি মাঠে অনুশীলনকে বেশ ইতিবাচক দেখছেন লাল-সবুজের দলের ডিফেন্ডার রহমত মিয়া। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের দিন বৃষ্টি হলে মানিয়ে নেয়ার বার্তা দিয়ে রাখলেন।

আল শাহের ফুটবল স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে মঙ্গলবার রাতে অনুশীলন সেশন করেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা, পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে রহমত বলেন, ‘স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যে এতটা বৃষ্টি হয় না। যেহেতু আমরা ১৪-১৫ দিন সৌদি আরবে অনুশীলন করেছি, সেখানে বৃষ্টি পাইনি। এই প্রথম কুয়েতে বৃষ্টি পেলাম। এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ ম্যাচের দিন যদি বৃষ্টি নামে, তাহলে সেটার সাথে আমরা মানিয়ে নিতে পারবো।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে চোখ বুলালে দুদলের পার্থক্যটা অবশ্য স্পষ্ট। বাংলাদেশ বর্তমানে ১৮৩তম স্থানে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্রতিপক্ষ ফিলিস্তিনের অবস্থান ৯৭তম। প্রতিপক্ষের সঙ্গে তাই রক্ষণাত্মক কৌশলে খেলার ছক কষছে টিম টাইগার্স।

বাস্তবতা তুলে এনে রহমতের ভাষ্য, ‘আসলে দলের যদি এই সময়ে এসে খেলা দেখেন, শুধু ডিফেন্ডাররাই ডিফেন্স করে না। পুরো দলই ডিফেন্স করে। তাই মনে করি, সবাই সেভাবে মানসিকভাবে সংকল্প নিয়ে রেখেছে। ভালোভাবে খেলে দেশে ফিরতে পারবো।’

২১ মার্চ জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়) শুরু হবে ম্যাচ। এরপর ফিলিস্তিনের সঙ্গে ২৬ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিলিস্তিনফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দলরহমতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT