চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দৃশ্যে আসলেই কেঁদেছিলেন রাঘব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
রাঘবের দৃশ্যে দুই অভিনেতা, আবেগপ্রবণ মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্যান্সার-অভিনেতা রাঘব জুয়াল সম্প্রতি আরিয়ান খানের পরিচালনায় ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজে তার অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন। বিশেষ করে ইমরান হাশমির সঙ্গে তার একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে রাঘবকে ইমরানের এক আবেগী ভক্ত হিসেবে দেখা যায়, যিনি তার প্রিয় নায়কের সামনে হঠাৎ ভেঙে পড়েন এবং গেয়ে ওঠেন ‘মার্ডার’ ছবির জনপ্রিয় গান ‘কহো না কহো’।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাঘব জানান, শুটিংয়ের সময় তিনি সত্যিই কেঁদে ফেলেছিলেন। তিনি বলেন,“ইমরান স্যার সামনে আসতেই আমি কেঁদে ফেলি। ওই দৃশ্যে সত্যিকারের অশ্রু ঝরেছে আমার আর গানটাও মন থেকে গেয়েছি। আমি ভেবেছিলাম, যদি আরবিক ভার্সনটা গাই, তাহলে আরও মজার লাগবে।”

তিনি আরও বলেন, এই দৃশ্যটি যদি জোর করে কৌতুক করার মতো করে করতেন, তবে হয়তো আরোপিত লাগত। কিন্তু তিনি মন থেকে অভিনয় করেছেন বলে এটি দর্শকদের হৃদয়ে পৌঁছেছে।

রাঘব জানালেন, দর্শকের ইতিবাচক সাড়া তারা আগেই আশা করেছিলেন। চরিত্রটির জন্য তিনি নিজেকে প্রস্তুত করতে অনেক পরিশ্রম করেছেন।

আরিয়ান খানের সঙ্গে নিজের রসায়ন নিয়ে তিনি বলেন,“আমাদের দুজনের মাথায়ই একটু দুষ্টুমি ঘোরে। তাই যখনই সেটে একসঙ্গে থাকতাম, সবাই বুঝে যেত কিছু একটা ঘটতে চলেছে। আমার আর আরিয়ানের কম্বিনেশন খুবই মারাত্মক।”

Reneta

এই সিরিজে রাঘব ছাড়াও অভিনয় করেছেন লক্ষ্য, ববি দেওল, সাহের বাম্ব্বা, অন্যা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী, রাজত বেদী, মেহরজান মাজদা, দিবিক শর্মা, মোনা সিং, গৌতমি কাপুর প্রমুখ।

এছাড়া বিশেষ ক্যামিওতে ছিলেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, এস. এস. রাজামৌলি, রণবীর সিং, রণবীর কাপুর, সারা আলি খান, দিশা পাটানি, সিদ্ধান্ত চতুর্বেদী, রাজকুমার রাও-সহ আরও অনেকে। ফ্রিপ্রেস জার্নাল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্যা সিংআমির খানআরিয়ান খানইমরান হাশমিএস এস রাজামৌলিগৌতমি কাপুরদিবিক শর্মানেটফ্লিক্সববি দেওলবলিউডব্যাডস অব বলিউডমনীশ চৌধুরীমনোজ পাহওয়ামেহরজান মাজদামোনা সিংরণবীর কাপুররণবীর সিংরাঘব জুয়ালরাজত বেদীলক্ষ্যশাহরুখ খানসালমান খানসাহের বাম্ব্বাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT