বিনোদন

বাগদান সারলেন পরিণীতি

পরিণীতি ও তার প্রেমিকের বাগদান অনুষ্ঠান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিণীতি ও তার প্রেমিকের বাগদান সম্পন্ন হওয়ার মুহূর্তের ছবি, উভয়ই খুশি ও উচ্ছ্বসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাঘব চাড্ডার সঙ্গে আংটি বদল করলেন অভিনেত্রী। রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য।

শনিবার পারিবারিক আয়োজনে আংটি বদল করেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। নয়া দিল্লির কাপুরথালা হাউজে বসেছিল বাগদানের আসর।

পরিণীতি ও তার স্বামী বাগদান সম্পন্ন, হাতে আংটি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে তারিখ এখনও ঘোষণা করেননি পরিণীতি। তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব।

রাঘব ও পরিনীতির পরিচয় বহুদিনের। একসঙ্গে তারা পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনোমিক্সে। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন তারা।

সম্প্রতি মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় দুইজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। এরপরেই আরও একটি রেস্তোরায় দেখা যায় তাদের। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা।

বিষয়:পরিণীতিপরিণীতি চোপড়ারাঘব চাড্ডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…