বিনোদন

ছেলের মা হলেন অভিনেত্রী পরিণীতি

অভিনেত্রী পরিণীতি লাল পোশাক ও গহনা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী পরিণীতি লাল পোশাক পরা একটি ছবি, যা তার সুন্দর ও স্টাইলিশ লুক দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছেলে সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রবিবার তিনি পুত্র সন্তানের জন্ম দেন। খবরটি ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন পরিণীতি ও স্বামী রাঘব চাড্ডা।

যৌথ বিবৃিতে এদিন তারা লিখেন, “সে অবশেষে এসেছে!… আমাদের সোনার ছেলে! তাকে বুকে জড়িয়ে আমরা যেন আগের জীবনের কথা ভুলেই গেছি।”

উচ্ছ্বাস প্রকাশ করে তারা লিখেন,”আমাদের কোল এখন পরিপূর্ণ, আর হৃদয় ভালোবাসায় আরও ভরা। একসময় শুধু আমরা দুজন ছিলাম, এখন আমাদের সবকিছুই আছে। কৃতজ্ঞতাসহ — পরিণীতি ও রাঘব।”

পরিণীতি রুপালি পর্দার মানুষ। অন্যদিকে তার স্বামী রাঘব চাড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তার কর্মজগৎ। তাই বিয়ের পর থেকেই মুম্বাই-দিল্লি আসা যাওয়া করছিলেন তিনি। কিন্তু এবার আর অভিনেত্রীকে একা রাখতে চাইছিলেন না বাড়ির লোকজন। নতুন অতিথি আসার আগেই তাই দিন কয়েক আগেই দিল্লি উড়ে গিয়েছেন পরিণীতি।

আগস্ট মাসে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি ও রাঘব। তার উপর লেখা ছিল, এক যোগ এক সমান সমান তিন। পাশাপাশি অভিনেত্রী লেখেন, ‘‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’’

২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পরে আর অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে।- টাইমস অব ইন্ডিয়া

বিষয়:পরিণীতি চোপড়াবলিউড অভিনেত্রীহাসপাতালে ভর্তি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…