১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ড. সিতি হাসমাহ মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশটির প্রথম দিকের মালয় নারী চিকিৎসকদের একজন।
চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করার পর তিনি দীর্ঘদিন চিকিৎসা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে সিতি হাসমাহর বিয়ে হয়।
মাহাথির মোহাম্মদ দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার প্রধানমন্ত্রিত্বের সময় সিতি হাসমাহ দেশটির ফার্স্ট লেডি হিসেবে পরিচিতি পান।
তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শোক প্রকাশ করা হয়েছে।






