চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব নয়, আগে নিশোকে নিয়ে শুটিংয়ে নামছেন রাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
নিশোকে নিয়ে শুটিংয়ে রাফী, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ এবং আফরান নিশোকে নিয়ে ‘সুড়ঙ্গ’ নির্মাণের ঘোষণা দিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন তরুণ নির্মাতা রায়হান রাফী।

কবে থেকে হচ্ছে এই দুই ছবির শুটিং, জানতে মুখিয়ে আছেন দুই মাধ্যমের দুই সুপারস্টারদের ভক্ত অনুরাগীরা। তাদের জন্য সুখবর নিয়ে এলেন রাফী।

রাফী বলেন, শাকিব খান, নিশো দুই মাধ্যমের দুই সুপারস্টার। আগামী জানুয়ারিতে ‘সুড়ঙ্গ’ ছবির শুটিং শুরু করবো। পরে হবে ‘প্রেমিক’।

Banglabid

এ বিষয়ে তিনি বলেন, তবে দুটি ছবিরই প্রি-প্রোডাকশন চলছে। দুটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। যেহেতু ‘সুড়ঙ্গ’-এর কাজ আগেই হাতে নিয়েছিলাম, তাই এটি আগে শুটিং শুরু করবো।

চলতি বছর ঈদুল আযহায় ব্লক বাস্টার হিট ‘পরাণ’ উপহার দিয়েছেন রায়হান রাফী। পরে তার ছবি ‘দামাল’ মুক্তি পায়। এই ছবি দিয়েও ভূয়সী প্রশংসা পান রাফী।

তবে কাজের বাইরে বিতর্কেও জড়ালেন ক’দিন আগে। চিত্রনায়িকা দীঘির সঙ্গে কদিন আগে বাগযুদ্ধে জড়াতে দেখা গেছে। সিনেমার জন্য প্রাথমিক আলাপ ও পরে না নেয়ায় অভিযোগ তুলে রাফীর দিকে কৌশলে আঙুল তুলেছিলেন দীঘি। সেই বিষয় প্রকাশ্যে এলে রাফীও কড়া জবাব দেন।

Reneta

নেটিজেনরা হুমড়ি খেয়ে দেখেছিলেন সেই বিতর্ক। শেষ পর্যন্ত বেশ জল ঘোলা হয় রাফী ও দীঘির সেই বাগবিতণ্ডা। তবে রাফী জানালেন, ‘এতে তিনি মোটেও বিব্রত হননি’।

পোড়ামন ২, পরাণ, দামাল-এর মতো আলোচিত সব ছবির পরিচালক রায়হান রাফী বলেন, হিট অব মোমেন্টে কথা বলেছিলাম। এই কারণে সুন্দর কথাগুলো খারাপ শোনা যায়। কিন্তু এতে আমার বিব্রত হওয়ার কিছু নেই। আমি সত্য কথাটা বলেছি, হয়তো আমার কথা বলার ধরন অন্যরকম ছিল।

তিনি বলেন, অনেক কথা বলেছিলাম। কিন্তু সংবাদ মাধ্যমে সংক্ষিপ্ত করে বিশেষ বিশেষ অংশ প্রচার হয়েছিল। যেহেতু আমি মানুষ, একেক সময় একেক মানসিক অবস্থায় থাকি। মুডের উপর ডিপেন্ড করে তখন কথা বলতে হয়। যাই হোক যা হয়ে গেছে তা নিয়ে এখন আর কথা বলতে চাই না।

দীঘির সঙ্গে বিতর্কে জড়ানোর পর নেটিজেনদের একাংশ রাফীর দিকে আঙুল তুলে বলেছিলেন, হিট সিনেমা দেওয়ার ফলে রাফী অহংকারী হয়ে গেছেন। সত্যি কি তাই? সম্প্রতি ফ্যাব আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত থাকার পর চ্যানেল আই অনলাইনকে উত্তরে রাফী পরিষ্কার ব্যাখ্যায় জানিয়েছেন, যারা এমন বলেছেন তাদের সঙ্গে আমার কাজের প্রতিযোগিতায় বিরোধ। আমি অহংকারী হলে এখন এই বিষয়ে ইন্টারভিউ দিতাম না।

রায়হান রাফী বলেন, আমি মনে করি, কাজ দিয়ে আলোচনার আসার পর অনেকেই আমাকে টেনে নামানোর চেষ্টা করছে। তারা বলে বেড়াচ্ছে আমি অহংকারী হয়ে গেছি। কিন্তু একদমই না। দিন শেষে আমি মানুষ। ভুল ত্রুটির উর্দ্ধে নই। যদি ভুল করে থাকি ধরিয়ে দিলে ভুল শুধরে নেয়ার চেষ্টা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়িকাদীঘিনিশোপ্রেমিকরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমাসুড়ঙ্গসুপারস্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভর্তি ফি বেশি নেয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়

পরবর্তী

টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন ইলন মাস্ক

পরবর্তী
ইলন মাস্ক টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন ইলন মাস্ক

বাংলাবিদের ৫ম সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে বাংলাবিদের ৫ম সিজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT