চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’ এর দর্শকদের কেন ‘মায়া’ দেখতে বললেন রাফী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
চারজন ব্যক্তি চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম্পত্য জীবনে মানুষের নানান টানাপোড়েন থাকে। কিন্তু তার পরও কী অদ্ভূত মায়ায় মানুষ দু’জন দু’জনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’।

মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপড়েনসহ সমাজের নানান বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি। যাতে দুটি কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও সারিকা সাবরিন। ‘তুফান’ ছবির সাফল্যের পর নির্মাতা রায়হান রাফীর ওটিটির চমক হচ্ছে এই ‘মায়া’।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েব ফিল্ম ‘মায়া’। তবে সাদামাটাভাবে মুক্তি পায়নি এটি। সঙ্গে লিলির নিবেদন থাকায় আড়ম্বপূর্ণ প্রিমিয়ার শোয়ের আয়োজন করেই মুক্তি দেওয়া হয়েছে বিঞ্জে। যে আয়োজন ছিল তারকায় ঠাসা।

Banglabid

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ ‘মায়া’র মামনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফী ছাড়াও রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই।

অনুষ্ঠান শেষে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়ার অভিনেতা ইমন বলেন, ‘এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট, তাই আমার জন্য, মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফি তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নেবে। লিলিকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।’

নিজের ছবির বিশেষ প্রদর্শনীতে এসে গণমাধ্যমের সামনে রাফী বলেন, ‘এটা আমার একদমই অন্যরকম একটা ছবি। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এম দু’জনকে কাস্ট করব যারা এক সময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনও কাজ করছেন। চিন্তামত ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন-সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল যে এই দু’জনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন। তবে আমি বলব, যারা তুফান দেখেছেন তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি। যে গল্প দেখে কখনও আপনি আবেগপ্রবণ হবেন, আশপাশের অনেক কিছুর সঙ্গে মিল পাবেন।’

Reneta

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অতিথি ও উপস্থাপক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ প্রিমিয়ারে হাজির হয়ে বিদ্যা সিনহা মিম বলেন,যে কন্টেন্টের নির্মাতা রায়হান রাফী সেটা নতুন কিছুই হবে বলে আমার বিশ্বাস ছিল। সেই সঙ্গে ইমন ভাইয়াকে অনেক দিন নতুন একটা লুকে দেখেছি। আমি প্রথমে ট্রেলার দেখেও ইমন ভাইয়াকে ফোন করে তাকে অন্যরকম লাগছে সেটা জানিয়েছি। সারিকাকেও নতুন রুপে হাজির করা হয়েছে। এই ওয়েব ফিল্মের তিনজন মানুষই আমার খুব কাছের। আর মায়ার টেইলার আমার এতোবেশি ভালো লেগেছে যে এর প্রিমিয়ার শো তাই মিস করতে চাইনি। বড় পর্দায় দেখতে চলে এসেছি। ধন্যবাদ লিলিকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য।

মায়া দেখার পর দীঘি বলেন, ‘ওয়েব ফিল্মটিতে আমি ইমন ভাই ও সারিকা আপু উভয়কেই নতুনভাবে আবিস্কার করলাম। এখানে তারা দারুণ অভিনয় করেছেন। অবশ্য গল্পে দারুণ অভিনয় করার সুযোগও ছিল। আমার কাছে মনে হয়েছে দু’জনই পাল্লা দিয়ে এতে অভিনয় করেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিতুফানপ্রার্থনা ফারদিন দীঘিবিদ্যা সিনহা মিমমায়ারাফীরায়হান রাফীরোকাইয়া জাহান চমকলিড বিনোদনসামিরা খান মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT