চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদী আচরণে অ্যাটলেটিকো-লাৎসিওকে উয়েফার শাস্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বেশি সংখ্যক ফুটবল সমর্থকদের সমর্থন ও পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থকদের বর্ণবাদী আচরণে শাস্তি পেয়েছে ইউরোপের ভিন্ন দুটি লিগে খেলা ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও লাৎসিও। ভিন্ন ম্যাচে ঘটা অপরাধে স্পেন ও ইতালির ক্লাব দুটিকে শাস্তি দিয়েছে উয়েফা। শুক্রবার বিবৃতিতে শাস্তির কথা জানিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত সপ্তাহে চ‍্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৪-০ গোলে হেরে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচে বর্ণবাদী ও বৈষম্যপূর্ণ আচরণ করেন স্প্যানিশ ক্লাবটির সমর্থকরা। যার শাস্তি হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উয়েফার যেকোনো প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে একটি ম‍্যাচে সমর্থকদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না লা লিগার ক্লাবটি। তবে একবছরের জন‍্য এই শাস্তি স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে ইউরোপিয়ান লিগে নিসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে লাৎসিও। ম্যাচটিতে কিছু দর্শকের বর্ণবাদী আচরণের জন‍্য ইতালির ক্লাবটিকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি, ইউরোপা লিগে ক্লাবটির পরের ম্যাচে ঘরের মাঠের গ্যালারির দুটি সেক্টর বন্ধ রাখা হবে। আগামী ৭ নভেম্বর ইতালির দলটি খেলবে পোর্তোর বিপক্ষে। স্টেডিয়ামের অংশ বিশেষ আরও একটি ম‍্যাচে বন্ধ রাখার একবছরের স্থগিত শাস্তিও পেয়েছে ক্লাবটি।

Banglabid

অ্যাটলেটিকো ও লাৎসিও’র পাশাপাশি শাস্তি পেয়েছে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখট। ২০২২ সালে গ্যালারিতে বিভিন্ন বস্তু ও আতশবাজি ছুঁড়ে মারার অপরাধে আগামী ৭ নভেম্বর লাটভিয়ায় ইউরোপা লিগের ম‍্যাচের জন‍্য সমর্থকদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোউয়েফাবর্ণবাদী আচরণলাৎসিওলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাস্তা দ্রুত ঠিক করার দাবিতে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

পরবর্তী

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত পাকিস্তান

পরবর্তী
অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত পাকিস্তান

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোল বোতল নিক্ষেপের ঘটনা, ৩ ছিনতাইকারী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোল সাদৃশ্য বোতল নিক্ষেপ, ৩ ছিনতাইকারী আটক

সর্বশেষ

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT