চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের রেকর্ড সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

লাহোরে সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড সংগ্রহ গড়েছে কিউইরা। ফাইনালে খেলতে প্রোটিয়াদেরও রেকর্ড গড়তে হবে।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩৬২ রানের সংগ্রহ গড়েছে তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ার। চলতি আসরে ইংল্যান্ডের ৩৫১ রান তাড়ায় নেমে ৩৫৬ রান করেছিল অজিরা।

রেকর্ড গড়ার দিনে কিউইদের দুজন সেঞ্চুরি করেছেন। রাচিন রবীন্দ্র ১৩ চার ও এক ছক্কায় ১০১ বলে ১০৮ রান এবং কেন উইলিয়ামসন ১০ চার ও ২ ছক্কায় ৯৪ বলে ১০২ রান করেন।

দুজনের পাশাপাশি প্রোটিয়া বোলারদের উপর তাণ্ডব চালান ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মিচেল ৪ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৪৯ রান করেন। ফিলিপস ৬ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। উইল ইয়ং ২৩ বলে ২১ রান এবং মাইকেল ব্রেসওয়েল ১২ বলে ১৬ রান করেন।

প্রোটিয়াদের হয়ে লুনগি এনগিদি ৩ উইকেট নেন। কাগিসো রাবাদা নেন ২ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডরাচিনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT