চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাবের সাবেক মুখপাত্র সোহায়েলকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
- সেমি লিড, আদালত
A A

অপহরণ ও গুমের অভিযোগে করা মামলায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়েছে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অপহরণ ও গুমের মামলায় ১৮ জুন সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করতে গত ১৫ এপ্রিল আদেশ দেয়া হয়েছিলো। সে অনুযায়ী আজ তাকে ট্র‍্যাইব্যুনালে হাজির করা হয়। একপর্যায়ে প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রডাকশন ওয়ারেন্ট মূলে সোহায়েলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

ট্র‍্যাইব্যুনালে প্রসিকিউটসন পক্ষে আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে, সোহায়েলের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

২০১০ সাল থেকে দুই বছর র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন সোহায়েল। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ সোহায়েল কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান। সোহায়েল এক বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

আওয়ামী লীগের সরকার পতনের পর গত ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।

দুর্নীতি, জোরপূর্বক আটকে রেখে নির্যাতন, হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর গত ১৯ অগাস্ট সোহায়েলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বাংলাদেশ নৌবাহিনী। পরদিনই তাকে গ্রেপ্তার করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালর‌্যাবসোহায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

মে ১, ২০২৬

মালিক হয়ে ক্লাবের ফুটবলারদের যে বার্তা দিলেন মেসি

মে ১, ২০২৬

‘ফ্যাসিবাদী সরকার সব শ্রেণী পেশার মানুষকে বঞ্চিত করেছে’

মে ১, ২০২৬

নদীতে ভেসে যাওয়ার চারদিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার

মে ১, ২০২৬
ছবি | দ্য হিন্দু

‘সংগীতের কোনো সীমানা নেই, বরং মানুষকে একত্রিত করে’

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT