চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৩, মে ২০২৩
বিনোদন
A A

‘তুমি নব নব রূপে এসো প্রাণে’- এ প্রতিপাদ্যে একচল্লিশতম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। এক সংবাদ সম্মেলনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের বিস্তারিত তুলে ধরে এমনটাই জানান পরিষদের সাধারণ সম্পাদক বরেণ্য নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বৃহস্পতিবার (৪ মে) বিকেল চারটায় শুরু হবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলনের শেষ দিনে রবীন্দ্রপদক দেওয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও শিক্ষাবিদ সংগীতজ্ঞ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ারকে। শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অনুপম সেন। এদিন সমাপনী বক্তব্য দেবেন পরিষদের সভাপতি সনজীদা খাতুন।

মঙ্গলবার আয়োজিত সেই সংবাদ সম্মেলনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি সারওয়ার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মফিদুল হক, সংগীতশিল্পী বুলবুল ইসলাম, লিলি ইসলাম ও লাইসা আহমদ লিসা প্রমুখ।

সংবাদ সম্মেলনে শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানান, এ আয়োজনে অংশ নিচ্ছেন পরিষদের ৭২টি শাখার পাঁচ শতাধিক শিল্পী, সাংস্কৃতিককর্মী ও সংগঠক। তিন দিনের সন্ধ্যার অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। একচল্লিশতম অধিবেশনের দ্বিতীয় দিন বিকেল পাঁচটায় আছে সেমিনার। ‘নদীতীরের প্রেমের গান’ বিষয়ে প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আতিউর রহমান। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মো. শাহ্ আযম ও আজিজুর রহমান। বার্ষিক অধিবেশন উপলক্ষে যথারীতি প্রকাশিত হবে রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক ও সংস্কৃতি বিষয়ে বিশিষ্টজনের লেখা প্রবন্ধের সংকলন ‘সংগীত সংস্কৃতি’।

আয়োজনের প্রথম দিন বিকেল সাড়ে পাঁচটায় পরিবেশিত হবে গীতি–আলেখ্য আন অমৃতবাণী। গ্রন্থনা মহুয়া মঞ্জরী সুনন্দা ও দীপ্র নিশান্ত। নৃত্য পরিচালনায় সুদেষ্ণা স্বয়ংপ্রভা। পরিবেশনায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা।

দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রবিরশ্মির সুবচনে অংশ নেবেন সংস্কৃতিজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এদিন সাড়ে আটটায় পরিবেশিত হবে লাইসা আহমদ লিসার সংগীত ও শর্মিলা বন্দোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় গীতি–আলেখ্য সবার উপরে মানুষ সত্য। আয়োজনের শেষ দিন থাকবে প্রতিনিধি সম্মেলন এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলনের পরিবেশনায় নৃত্যালেখ্য বিদায় অভিশাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৃত্যশিল্পীমুস্তাফা মনোয়াররবীন্দ্ররবীন্দ্রসংগীতলিড বিনোদনসংস্কৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT