চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রজনতার অংশগ্রহণ ও ঐক্যমতের ভিত্তিতে ছায়া সরকার প্রতিষ্ঠার দাবি রাবিতে

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৭:২৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
ছাত্রজনতার অংশগ্রহণে রাবিতে ছায়া সরকার প্রতিষ্ঠার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রজনতার অংশগ্রহণ ও ঐক্যমতের ভিত্তিতে ছায়া সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাবির সমন্বয়ক ফাহিম রেজা দাবিগুলোর ঘোষণা দেন।

আজ সোমবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় রাজশাহী তালাইমারি মোড়ে ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ’ প্রতিবাদ সমাবেশে এই দাবিসহ মোট ৩টি দাবি জানান তারা।  তাদের দাবিগুলো হচ্ছে, এক কেন্দ্রীকতা বাদ দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এই আন্দোলনের সমস্ত অংশীদারদের রাষ্ট্র গঠনে সমানভাবে সুযোগ দিতে হবে। ছাত্র জনতার মতামত না নিয়ে উপদেষ্টা নিয়োগের জবাবদিহিতা করতে হবে। কোন প্রক্রিয়ায়, কোন আধার ঘরে সচিবালয়ে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় অবিলম্বে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, নতুন এই দেশ গড়তে আমাদের দায়বদ্ধতা শহিদ ভাইদের প্রতি। কোন সরকারের প্রতি না। এছাড়া সরকার গঠনের ক্ষেত্রে একটি শহর বা একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীকতা দেখা দিয়েছে। এগুলো অতিদ্রুত বন্ধ করতে হবে। আমরা ছাত্রজনতা রাজপথে আছি। এগুলো বন্ধ করেই আমরা ঘরে ফিরব।

Banglabid

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ও মানবাধিকারকর্মী রাশেদ রাজন বলেন, বিপ্লবে ছাত্র থেকে শুরু করে কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা ভাইয়েরা যোগদান করেছে। আপামর জনতার অংশগ্রহণের মধ্য দিয়েই এই বিপ্লব সফল হয়েছে। অথচ ফারুকীর মতো ফ্যাসিবাদের দোসরকে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে। আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে যতদিন আমরা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক আপামর জনতার বাংলাদেশ গড়তে পারবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়ক ফাহিম রেজার সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন রাবির সমন্বয়ক মাহায়ের ইসলাম ও সালাউদ্দীন আম্মার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক এম এ বারি, সোহাগসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়া সরকাররাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি শাখার কমিটি ঘোষণা

পরবর্তী

৩ মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর

পরবর্তী
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও র‌্যাবের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর

জবি শিক্ষার্থীদের দাবি নিয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস তথ্য উপদেষ্টার

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT