চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

টানা তিন বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির, তাদের সুযোগ করে দেয়ার প্রস্তাব দেয়া হলে সেটিও নাকচ করেছে আজ্জুরিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের জেরে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে ইরানিরা, তাদের সিদ্ধান্ত আপাতত অনিশ্চিত যাত্রায়। মধ্যপ্রাচ্যের দেশটির জায়গা চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দেয়া হলে তা হবে ইউরোপের দেশটির জন্য লজ্জাজনক, এমন মনে করছে ইতালি।

ইতালির এক ক্রীড়া কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার এ সংক্রান্ত একটি প্রস্তাব দেয়ার পর চারবারের চ্যাম্পিয়নরা আসন্ন বিশ্বকাপে ইরানের পরিবর্তে খেলার ব্যাপারে আগ্রহী নয় জানিয়েছে। তবে ইরান এখনও বিশ্বকাপ থেকে নিজেদের পুরোপুরি প্রত্যাহার করেনি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ সত্ত্বেও দলটি যুক্তরাষ্ট্রে খেলার প্রস্তুতি নিয়ে রাখছে। ফিফা জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের কাছে ও সিয়াটলে তাদের গ্রুপপর্বের খেলাগুলো পূর্বপরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি গণমাধ্যমে জানাচ্ছেন, ইতালির অংশগ্রহণের ধারণাটি ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছিলেন। বৃহস্পতিবার ফোন সাক্ষাৎকারে জাম্পোলি বলেছেন, ‘আমার অনুরোধটি কোন রাজনৈতিক অনুরোধ নয়। ট্রাম্প ও ইনফান্তিনোর কাছে করা এই অনুরোধটি ছিল একটি বিকল্প পরিকল্পনা, যদি শেষ মুহূর্তে ইরান ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে না পারে সেজন্যই।’

‘আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আমার অনুরোধটি ছিল ইতালীয় জনগণ এবং আমেরিকান-ইতালীয় জনগণের জন্য। চারটি শিরোপা জেতায় বিশ্বকাপে ইতালি জাতীয় দলের অংশগ্রহণ যৌক্তিক হবে।’

তবে ইতালীয় ক্রীড়া কর্মকর্তারা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপের জন্য ইতালির পুনরায় যোগ্যতা অর্জন করা প্রথমত, সম্ভব নয় এবং দ্বিতীয়ত, যথাযথও নয়। জানি না কোনটা আগে আসে, কিন্তু যোগ্যতা অর্জন মাঠেই হয়।’

ইতালির সকল ক্রীড়া কার্যক্রমের তত্ত্বাবধায়ক সংস্থা ইতালীয় অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বোনফিগলিও ইরানের জায়গায় বিশ্বকাপে অংশগ্রহণের ধারণাটি নাকচ করে বলেছেন, ‘আমি অপমানিত বোধ করব। বিশ্বকাপে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়।’

Reneta

ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি এই ধারণাটিকে ‘লজ্জাজনক’ অভিহিত করেছেন।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘ইরানকে নিয়ে সমস্যাটা তাদের খেলোয়াড়দের নিয়ে নয়। সমস্যাটা হবে অন্যকিছু লোক, যাদের তারা সঙ্গে আনতে চায়। ইরানের ফুটবল দল সাংবাদিক ও প্রশিক্ষকের ছদ্মবেশে জঙ্গি গোষ্ঠীর অনুগত লোকদের নিয়ে আসতে পারে। আমরা তাদের ঢুকতে দিতে পারব না, কিন্তু খেলোয়াড়দের পারব।’

‘এমন জল্পনা রয়েছে যে ইরান হয়তো না আসার সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে ইতালি তাদের জায়গা পূরণ করতে পারে। যদি তারা নিজেদের ইচ্ছায় না আসার সিদ্ধান্ত নেয়, তবে নিজেদের ইচ্ছায় সিদ্ধান্ত নেবে।’

বিশ্বকাপের বাকি এখনও ৪৮ দিন। দেখার বিষয় ইরান কী সিদ্ধান্ত নেয় শেষঅবধি। যদি তারা বিশ্বকাপ খেলে তাহলে, জুনের ১৬ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু হবে। ২২ তারিখ বেলজিয়াম এবং ২৭ তারিখ মিশরের বিপক্ষে হবে তাদের বাকি দুটি গ্রুপপর্বের ম্যাচ।

অন্যদিকে ইতালি বিশ্বকাপ বাছাই প্লে-অফে বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিইরানফিফা বিশ্বকাপ-২০২৬মার্কিন যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT