চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসর ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের বাসস্ট্যান্ড এলাকায় বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে নিহত হন ১ হাজার ১৩৬ জন শ্রমিক; আহত ও পঙ্গুত্ব বরণ করেন আরও কয়েক হাজার মানুষ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি, যা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ঘটনার পর দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে হত্যা মামলাটি বিশেষভাবে আলোচিত। ২০১৫ সালে সিআইডি ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৬ সালে ঢাকার জেলা জজ আদালতে বিচার কার্যক্রম শুরু হলেও আসামিপক্ষের বিভিন্ন আইনি প্রক্রিয়া ও স্থগিতাদেশের কারণে মামলার অগ্রগতি দীর্ঘদিন আটকে থাকে। ২০২২ সালের পর পুনরায় বিচার কার্যক্রম শুরু হলেও তা এখনও ধীরগতিতে এগোচ্ছে।

মামলায় মোট ৫৯৪ জনকে সাক্ষী করা হলেও এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে হাজির করতে বারবার নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০২৪ সালের জানুয়ারিতে আপিল বিভাগ ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিলেও সেই সময়সীমা মানা হয়নি। এদিকে, মামলার একমাত্র গ্রেফতার আসামি সোহেল রানার পক্ষে তার আইনজীবী দাবি করে আসছেন, তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। ফলে এত বড় মানবিক বিপর্যয়ের বিচার নিয়ে ভুক্তভোগী ও স্বজনদের মধ্যে হতাশা বাড়ছে। আগামী ৩০ এপ্রিল মামলাটিতে পুনরায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

Banglabid

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সাভারে রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহতদের স্বজন, আহত শ্রমিক, শিল্প পুলিশ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া দিনটি ঘিরে শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা ট্রাজেডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

পরবর্তী

রাজশাহীতে চাঁদা না পেয়ে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

পরবর্তী
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে চাঁদা না পেয়ে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

ছবি: সংগৃহীত

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি

সর্বশেষ

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT