চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় পুরস্কৃত রাব্বানীর ‘আনটাং’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল ম্যানশন অ্যাওয়ার্ড পেয়েছে গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। বগুড়ায় ৩ দিনের এই চলচ্চিত্র উৎসবের শেষ দিনে পুরস্কার ঘোষণা করা হয়। উৎসবে উপস্থিত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ছবিটির নির্মাতা।

পুরস্কার পেয়ে নির্মাতা বলেন, ‘বগুড়ায় এ ধরনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটা দারুণ ব্যাপার। বেশ কিছু সিনেমা দেখলাম যেগুলো বগুড়ার আশপাশের জেলা উপজেলা পর্যায়ে তৈরি হয়েছে। এটা একটা আশার খবর। দেশের প্রতিটা বিভাগে এ ধরনের চলচ্চিত্র উৎসব নিয়মিত আয়োজন করা গেলে সিনেমা বানানো, দেখানো ও দেখার নয়া মানুষ তৈরি হতে পারে। সিনেমার লোকাল বিজনেসেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আয়োজকদের।’

সিনেমা নির্মাণ করে এরই মধ্যে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন গোলাম রাব্বানী। তার প্রথম চলচ্চিত্র ছুরত ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল ম্যানশন সম্মাননা পায়। এছাড়া ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। সর্বশেষ তার যৌথ নির্মাণে ‘নিশি’ চলচ্চিত্রটি গ্রিন অস্কার খ্যাত এমা অ্যাওয়ার্ড জয় করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো চলচ্চিত্র এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।


এছাড়া চলতি বছরে সানড্যান্স ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র নির্মাণে অধিকতর জ্ঞান অর্জনের জন্য ১ বছরের স্কলারশিপ পেয়েছেন নির্মাতা গোলাম রাব্বানী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনটাংগোলাম রাব্বানীঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসববগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবলিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT