চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনের কারণ তদন্তে মাঠে র‍্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে র‍্যাবের তদন্ত দল।

শনিবার বিকেলে র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে জানান, নিউ মার্কেট এলাকার অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঢাকার ব্যাটালিয়নের টহল দল ও সাদা পোশাকে র‍্যাব সদস্যদের দল ঘটনাস্থলে পৌঁছে। তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতার করেন এবং মাইকিংয়ের মাধ্যমে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করে।

তিনি আরও জানান, আগুনের ঘটনায় কোনো ধরনের নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে র‍্যাবের গোয়েন্দারা কাজ করছেন। নিউ সুপার মার্কেটের বিভিন্ন দোকান থেকে মালামাল বের করে দোকান মালিকদের ক্ষয়ক্ষতি হ্রাস করতে সহযোগিতা করেন র‍্যাবের সদস্যরা। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্য ও ভলান্টিয়ারদের খাবার পানি সরবরাহ করেন র‍্যাব সদস্যরা।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও দুপুর এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি।

আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাশকতানিউ মার্কেট আগুনর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT