চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ি এলাকা থেকে আটক জঙ্গি ও কেএনএফ সদস্যরা জেলহাজতে

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৮:৩৯ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০২২
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকায় র‌্যাবের অভিযানে আটক সাত জঙ্গি ও তিন কুকি-চিনের সদস্যকে রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আটক ১০ জনকে রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালতে হাজির করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

রাঙ্গামাটি কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, সাত জঙ্গি ও তিন কুকি-চিনের সদস্যকে রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী কয়েকদিন পর তাদের আবারও আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

এর আগে বান্দরবান ও রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে র‌্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’ ও কুকি-চিন ন্যাশনাল পার্টির (কেএনএফ) সদস্যদের আটকের পর শুক্রবার সকালে বান্দরবান সদরে নিয়ে আসা হয় এবং শুক্রবার বিকেলে তাদেরকে র‌্যাব ও পুলিশের প্রহরায় রাঙ্গামাটিতে আনা হয়। পরে তাদের শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

র‌্যাব ৭ ও র‌্যাব ১৫ এর বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে আটক হলেন- জঙ্গি সংগঠনের সদস্য সৈয়দ মারুফ আহমদ মানিক(৩১), ইমরান হোসাইন শাওন(৩১), কাওসার(৪৬), জাহাঙ্গীর আহম্মেদ(২৭), মোঃ ইব্রাহিম(১৯), আবু বক্কর সিদ্দীক বাপ্পী(২৩), পলক মিয়া(২৬) এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ’র সদস্য জৌখান স্যাং বম(১৯), স্টিফেন বম(১৯), মাল সম বম(২০)।

অভিযানে প্রশিক্ষণ ক্যাম্প থেকে ৯টি বন্দুক, বন্দুকের ৫০ রাউন্ড গুলি, কার্তুজ কেইস ৬২টি, হাত বোমা ৬টি, কার্তুজ কেইস ১টি, কার্তুজ বেল্ট ২টি, দেশীয় পিস্তল ১টি এবং অস্ত্র গোলা বারুদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেএনএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT