গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সদস্যরা বলেছেন, বিগত সরকারের আমলে সংস্থা হিসেবে গুমের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিলো র্যাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও তাদের সদস্যরা বিভিন্ন সংস্থায় দায়িত্বপ্রাপ্ত হয়ে গুমে জড়িয়েছেন এবং সেনাবাহিনীর বিষয়টি জানার কথা অস্বীকার করার সুযোগ নেই। কমিশন সদস্যরা আরও জানান, রাজনৈতিক উদ্দেশে বিরোধী শক্তি দমনের জন্যই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার।








