চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“এই মুহূর্ত এবং ছবিটি চিরকাল আমার মনে ধরে রাখব”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
বিনোদন
A A

গেল ১৪ জুলাই প্যারিসে উদযাপন হয়েছে ব্যাস্টিল ডে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি যোগ দিয়েছিলেন অভিনেতা আর মাধবন।

উক্ত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত একটি নৈশভোজেও অতিথি হিসেবে ছিলেন আর মাধবন। আর সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সেলফি তুলেছেন অভিনেতা। যার বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন মাধবন।

রবিবার (১৬ জুলাই) মাধবন ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডিনারের ছবি শেয়ার করে উভয় দেশের সরকারের প্রশংসা করে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টে নৈশভোজ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘ভারত-ফরাসি সম্পর্কের পাশাপাশি উভয় দেশের জনগণের জন্য ভালো করার আকাঙ্ক্ষায় প্যারিসে ১৪ জুলাই, ২০২৩-এ ব্যাস্টিল দিবস উদযাপন হয়’।

তিনি আরও লেখেন, ‘প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সম্মানে ল্যুভরে নৈশভোজের আয়োজন করেছেন। আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। কারণ এই দুই নেতা এই দুই মহান জাতির বন্ধুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য তাঁদের সুন্দর দৃষ্টিভঙ্গি বিশ্বের কাছে উপস্থাপন করেছেন’।

মাধবন উল্লেখ করেছেন যে, ডিনারে পারস্পরিক শ্রদ্ধা এবং ইতিবাচকতা ছিল। এছাড়া মাধবন উভয় দেশের দৃষ্টিভঙ্গি ও সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মাধবন লিখেছেন, ‘প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাগ্রহে আমাদের সঙ্গে সেলফি তুলেছেন। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয় এবং মধুরভাবে এই ছবিতে অংশ নিয়েছেন। এই মুহূর্ত এবং এই ছবিটি আমার মনে চিরকাল ধরে রাখব’।

আরও লেখেন, ‘আমাদের সম্পূর্ণ মানবতা এবং নম্রতার একটি অবিশ্বাস্য পাঠ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং মোদী জিকে ধন্যবাদ। ফ্রান্স এবং ভারত চিরকাল একসঙ্গে সমৃদ্ধ হোক’।

Reneta

প্রসঙ্গত মাস কয়েক আগেই ‘রকেট্রি’ সিনেমা মুক্তি পেয়েছে মাধবনের। সিনেমাটি দর্শক এবং সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল। আর মাধবনকে শিগগিরি দেখা যাবে ‘দ্য রেলওয়ে মেন’ ছবিতে।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর মাধবননরেন্দ্র মোদীভারতের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT