কুয়েতে জমে উঠেছে কোরবানির দুম্বার বাজার

কুয়েতের বাজারে কোরবানির জন্য দুম্বা গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত, ব্যবসায়ীরা পশু দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোশাররফ হোসেন: কুয়েতসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে জমে উঠেছে পশু কোরবানির দুম্বার বাজার। নিজেদের সাধ্যমত কিনতে শুরু করেছেন কোরবানির পশু। কুয়েতের স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিরা ও কোরবানির পশু কিনতে প্রস্তুতি নিচ্ছেন।
কুয়েতে সরকার নির্ধারিত বিভিন্ন জায়গায়, বিশেষ করে সুয়েখ, ছেবদী, কাবাদসহ মরু অঞ্চলে বিভিন্ন জাকর খামারে কোরবানির পশু বেচাকেনা হয়। এখানকার কোরবানির পশু দুম্বা ও গরু বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তবে স্থানীয়ভাবেও বিভিন্ন খামারে পশুপালন করা হয়।
আমদানি করা হয় সোমালিয়া, ইথিওপিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া, মংগোলিয়া, সৌদি আরব, ও ইয়েমেন থেকে। তবে কোরবানির ঈদকে সামনে পশু আমদানি বেড়ে যায়। কোরবানির পশু দুম্বা বিভিন্ন সাইজ হিসাবে ৪০-৪৫-৫০ হাজার বাংলাদেশি টাকায় বিক্রি করা হয়। অস্ট্রেলিয়ান গরু বিভিন্ন সাইজের। ২ থেকে ৫ লাখ টাকায়ও বিক্রি করা হচ্ছে।






