চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক কারাগারে চার আওয়ামী লীগ নেতার মৃত্যু নিয়ে প্রশ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, বগুড়া
A A

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

বগুড়া জেলা কারাগারে এক মাসে ৪ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। জেল সুপার বলেছেন, ৪ জনই হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি জানান, তার আগের কর্মক্ষেত্র নওগাঁয় এক সপ্তাহে মারা গিয়েছিল ৭ জন।

মানবাধিকার কর্মী এবং জাতীয় গুম কমিশনের সদস্য নূর খান চার আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিনে কথা হলো নূর খানের সঙ্গে৷ কথা হলো বগুড়া কারাগারে মারা যাওয়া আওয়ামী লীগ নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গেও।

আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ওরফে রতনের তার স্ত্রী শাহিদা বেগম ডয়চে ভেলেকে বলেন, আমার মনে হয় কিছু করে মেরে ফেলেছে। তা না হলে (এত অল্প সময়ে) এতগুলো মানুষ মরবে কেন? ‘বলেছে তো হার্ট অ্যাটাকে মারা গেছে’।

সর্বশেষ সোমবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুর্গাহাটা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ওরফে মিঠু (৬৫)। তিনি ওই ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত ২৪ আগস্ট তাকে আটক করা হয়।

রোববার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি করা হয়৷ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ ডয়চে ভেলেকে বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কারাগার থেকে তাকে হাসপাতালে আনা হয়। সকালে তিনি মারা যান।

Reneta

আব্দুল মতিনের ভাইয়ের ছেলে শান্ত হোসেন ডয়চে ভেলেকে বলেন, আমার চাচার বয়স হয়েছিল৷ তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই।

এ নিয়ে গত ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ২৯ দিনে বগুড়া কারাগারে বন্দি থাকা চারজন আওয়ামী লীগ নেতা ‘কথিত হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেলেন। এর আগে গত ২৬ নভেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ওরফে ঝুনু (৫৭) কারাবন্দি অবস্থায় মারা যান। ঠিক একদিন আগে, অর্থাৎ, ২৫ নভেম্বর মারা যান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ (৬৭)। এর দু সপ্তাহ আগে, অর্থাৎ, ১১ নভেম্বর কারাবন্দি অবস্থায় মারা যান বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে রতন (৫৮)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৪ আওয়ামী লীগ নেতাএক কারাগারমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ডুবে যাওয়া বাস থেকে মিলছে মরদেহ, চলছে উদ্ধার অভিযান

মার্চ ২৫, ২০২৬

আইপিএল থেকে কেন ৪৬০ কোটি পাবে শেন ওয়ার্নের পরিবার?

মার্চ ২৫, ২০২৬

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬

মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্চ ২৫, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT