চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রকস্টার’-এ শাকিবের পাশে কে এই নতুন মুখ?

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৭:২১ অপরাহ্ণ ০১, জুন ২০২৬
বিনোদন
A A

ক্রিয়া উপস্থাপক হিসেবে পরিচিত কাজী সাবির। তাকে সবচেয়ে বেশী স্পোর্টসের নানা আয়োজনে দেখা গেলেও সব ধরনের অনুষ্ঠান তিনি উপস্থাপনায় পারদর্শী।

ঈদুল আযহায় অন্য ভূমিকায় দেখা গেল তাকে।মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করেছেন কাজী সাবির। আজমান রুশো পরিচালিত সান মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে আগাগোড়া তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

কাজী সাবির জানান, এবারই প্রথম তিনি সিনেমায় অভিনয় করলেন। আগে তার অভিনয় নিয়ে এতো জানাশোনা ছিল না। প্রফেশনাল অ্যাক্টর না হয়েও কীভাবে এমন অসাধারণ করলেন?

চ্যানেল আই অনলাইনের সঙ্গে সোমবার বিকেলে কাজী সাবির যখন মুঠোফোনে আলাপ হচ্ছিল, তখন তিনি বলছিলেন এভাবে, ”ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অল্প রোল হলেও কমার্শিয়াল সিনেমায় অভিনয় করবো। কিন্তু কখনও চেষ্টা করা হয়নি। ‘রকস্টার’-এ যখন আমাকে এই চরিত্রটির জন্য ডাকা হয়, ভেবেছিলাম আমার দ্বারা হবে না। কারণ, এই ক্যারেকটার গুরুত্বপূর্ণ। তারপরেও অডিশন দিলাম। রুশো আমাকে পছন্দ করলো। মনে মনে ভাবছিলাম সে হয়তো আমার পরিবর্তে অন্য কাউকে নেবে। ফাইনালি যখন শাকিব খানের সঙ্গে সামনে দাঁড়িয়ে অভিনয় করলাম তখন মনে হচ্ছে তাহলে আমিই থাকছি এখানে। বাকিটা চেষ্টা করেছি।”

‘রকস্টার’-এ শাকিব খান একজন তারকা শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। যার জীবন নেশায় আসক্ত, পারিবারিক সম্পর্ক ছন্নছাড়া, ভালোবাসা বঞ্চিত! সেই শিল্পীর ক্যারিয়ারে ম্যানেজার হিসেবে উত্থান-পতনের সাক্ষী কাজী সাবির। কথা প্রসঙ্গে তিনি নিজেই জানালেন শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা। বললেন, তার (শাকিব খান) কথা বাড়তিভাবে বলতেই হবে। এই বিশাল এক্সপেরিয়েন্স কখনও ভুলবো না।

”ওনার (শাকিব খান) সঙ্গে কাজ করা আমার জন্য বাড়তি প্রেশার ছিল। ওনার যে প্রোফেশনালিজম, কঠোর পরিশ্রম এটা আমাকে নিজের পেশায় অনুপ্রাণিত করছে। উনি ক্যারিয়ারের এই সময়ে নিজেকে এভাবে বদলে ফেলেছেন, তাহলে আমি আমার ৪৩ বছর বয়সে কেন পারবো না? শুটিং সেটে বারবার মনে হচ্ছিল উনি নিজেকে যদি এভাবে ভাঙতে পারেন, তাহলে আমি কেন আমার পেশায় নিজের জন্য চেষ্টা করবো না!

Reneta

কাজী সাবিরের ভাষ্য, অভিনয়ে আমি নতুন। কিন্তু উনি (শাকিব খান) এক মুহূর্তের জন্যেও আমাকে ফিল করতে দেন নাই যে আমার অভিনয় হচ্ছে না, বা আমার জন্য তার পারফর্মেন্স খারাপ হচ্ছে। দেখলাম, উনি রেগে গেলেও শান্ত থাকেন, ধীরে ধীরে কথা বলেন, তার সামনে না গেলে কেউ বুঝবে না। কাজ করে কাছ থেকে দেখলাম, শাকিব খানের একটা নিজস্ব অরা আছে। সে এতবছর ধরে নাম্বার ওয়ান ফর অ্যা রিজন। উনি আগে যেসব সিনেমা করছেন সেগুলো তখনকার জন্য ছিল, এখন শাকিব খান যা করছেন তা অসাধারণ। তাকে ইগনোর করার উপায় নেই।

গল্পে দেখা যায়, শাকিব খান ও কাজী সাবির পরস্পরের ভালো বন্ধু, তুই-তুকারী সম্পর্ক। এই কেমিস্ট্রি জমবে কিনা সন্দিহান ছিলেন কাজী সাবির। বললেন, সিনেমা করছি ক্লোজ ফ্রেন্ড আর ফ্যামিলির বাইরে কেউ জানতো না। আমাকে নিয়ে অন্যদের প্রত্যাশা কম ছিল, এজন্য যতটুকু করেছি সবার কাছে ভালো লাগছে। অনেকে ফেসবুকে লিখছেন, আমার নাম না জেনেও কথা বলছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ভীষণ আনন্দিত।

নিয়মিত অভিনয় করবেন? এ প্রশ্নে কাজী সাবির বলেন, ওই ইচ্ছে এখনও আসেনি। কেউ আমাকে যদি অফার না করে একদমই মন খারাপ হবে না। অনেকদিনের স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করবো, সেটা পূরণ হয়েছে। মানুষ ভালো বলছে এটা আরও বেশী আনন্দিত করছে। শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, আগামীতে অভিনয় না করলে পরবর্তীতে জেনারেশনকে বৃদ্ধ হলে দেখাতে পারবো দেখো শাকিব খানের সঙ্গে সিনেমা করছিলাম রকস্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী সাবিরকাজী সাব্বিররকস্টারলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT