চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটিতে কোয়ালিটি জার্নাল পাবলিকেশন্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
শিক্ষা
A A

অ্যাকাডেমিক উৎকর্ষ এবং ফলপ্রসু গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকদের ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন্স অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এই সময় ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ট্রেজারার প্রফেসর মাহবুব রহমানমহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থপতি ইয়াফেস ওসমান তার বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা অগ্রযাত্রায় অবদান রাখা সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, ‘গবেষকদের ধারাবাহিকভাবে উদ্ভাবনের সাধনায় নিয়োজিত থাকতে হবে। সেখানে বিরতি দেওয়ার অর্থ হলো যা অর্জিত হয়েছে তা হারিয়ে ফেলা। অজানাকে জানার কোনো সীমা থাকতে পারে না। তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সর্বদা জ্ঞানের অন্বেষণ করতে আহ্বান জানান। সেই সাথে তিনি জ্ঞান আহরণে সবসময় সবার চেয়ে এগিয়ে থাকারও পরামর্শ দেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্র্যাক ইউনিভার্সিটির গবেষকদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে সহায়তা করবে বলেও আশ্বাস দেন স্থপতি ইয়াফেস ওসমান।’

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিশ্বের ইতিবাচক পরিবর্তন সাধনে শিক্ষা ও গবেষণাকে কাজে লাগানোর বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকার সুস্পষ্ট করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ।

তিনি বলেন, ‘গবেষণা ব্র্যাক ইউনিভার্সিটির প্রাণ। গবেষণা এবং সামাজিক সমস্যাগুলির সৃজনশীল সমাধানে আমরা আমাদের এই শিক্ষক এবং গবেষকরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা নিরলসভাবে এই কাজ করে যাচ্ছেন, এজন্য আমরা অত্যন্ত গর্ববোধ করি। ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা ব্র্যাক ইউনিভার্সিটিকে এই রিজিওনের শীর্ষ এবং গ্লোবাল সাউথের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।’

Reneta

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন রিসার্চ মেট্রিক্স কমিটির চেয়ার এবং ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. একেএম আবদুল মালেক আজাদ। তিনি তার বক্তব্যে গবেষণা প্রচেষ্টার উৎকর্ষকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিশ্রুতির প্রতি গুরুত্বারোপ করেন। এবং সেই সাথে মানসম্পন্ন গবেষণাকে উৎসাহিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, এই কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড উদ্ভাবনের সংস্কৃতি, গবেষণা এবং সামাজিক দায়িত্বশীলতা গড়ে তোলার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের একটি নিদর্শন। অ্যাকাডেমিক উৎকর্ষ এবং সামাজিক প্রভাব অর্জনের ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। এরই স্বীকৃতিস্বরুপ ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই ফলপ্রসু গবেষণাগুলোকে সম্মাননা জানাতেই এই পুরস্কার প্রদান করেছে। এই বছর স্কোপাস জার্নালের প্রথম প্রান্তিকের শীর্ষ ১০ শতাংশে থাকা ৭৮টি গবেষণার জন্য ৪৩ জন গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ালিটি জার্নাল পাবলিকেশন্স অ্যাওয়ার্ড ২০২৪গবেষণাব্র‌্যাক ইউনিভার্সিটিস্থপতি ইয়াফেস ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

জুন ১৪, ২০২৬

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় না বসুন্ধরার বাসিন্দারা

জুন ১৪, ২০২৬

জেদ্দায় ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরামের সম্মেলন

জুন ১৪, ২০২৬

ব্রাজিল পরের ম্যাচে ‘ভালো’ করবে: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ‘বন্ধু’সহ গ্রেপ্তার ৩

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT