ফুটবল

ফ্রান্স দলে জেঁকে বসেছে ভাইরাস

ফ্রান্সের ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা ট্রেনিং সেশনে অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা ট্রেনিং সেশনে অংশ নিচ্ছে, বিশ্বকাপ প্রস্তুতির জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফাইনালের আগে ফ্রান্স দলে ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে রণকৌশল নিয়ে ভাবনার চেয়ে শুরুর একাদশ সাজানো নিয়েই বেশি ভাবতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। কপালে চিন্তার ভাঁজ ফেলে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসিদের তিনজন।

ডিফেন্ডার ডাওট উপামেকানো এবং মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওত অসুস্থতার কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি।

নতুন খবর, ডিফেন্ডার রাফায়েল ভারানের শরীরে ভাইরাসের উপসর্গ মিলেছে। আরেক ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে অসুস্থ বোধ করায় কক্ষ ছেড়ে বেরই হননি। স্ট্রাইকার কিংসলে কোম্যানও অসুস্থ।

শুক্রবার অসুস্থ পাঁচ ফুটবলারের কেউই অনুশীলন করেননি। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম অবশ্য জানিয়েছেন, উপামেকানো ও রাবিওত সুস্থ হয়ে উঠছেন। রোববার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন।

‘ডাওট ফিট থাকবে। গত শনিবার থেকে সে তিন দিন সুস্থ ছিল না, জ্বর ছিল। কঠিন ম্যাচের প্রেক্ষিতে তাকে খেলাব না। তার পরিবর্তে ইব্রাহিমা কোনাতেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ এমন পর্যায়ে খেলার জন্য সে যে যথেষ্ট ভালো সেটি প্রমাণ করেছে।’

‘রাবিওত অসুস্থ ছিল। গতকাল বিকালে তার শরীর ভালো থাকলেও তা যথেষ্ট নয়। তাই হোটেলে থেকে গেছে।’

স্কোয়াডের অন্য খেলোয়াড়দের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে অবশ্য চিন্তিত নন দেশম।

‘আমরা এই ভাইরাসকে ভয় পাই না। ডাওট এবং আদ্রিয়েনের পেটে একটু ব্যথা হয়েছিল। তাদের আদা এবং মধু চা বানিয়ে দিয়েছিলাম। এরপর তারা ভালো বোধ করেছে। আশা করি সবাই ফাইনালের জন্য প্রস্তুত থাকবে।’

‘আমরা সতর্কতা অবলম্বন করছি। প্রথমদিন ডাওট ঘরেই ছিল এবং তাকে খাবার দিয়ে এসেছি। সে পরেরদিন সবার কাছে ফিরে এসেছিল।’

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 কোনাতে কোম্যান দেশম ফাইনাল ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…