বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

বাংলাদেশ থেকে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কর্মকর্তা বাংলাদেশ থেকে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করছেন, অন্যরা শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনাসদস্য নেয়া শুরু হবে।

আজ মঙ্গলবার ২২ এপ্রিল কাতারের দোহায় তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেয়া হবে, তবে আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি।

উল্লেখ্য, আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।

 

বিষয়:কাতার সেনাসদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…