বিনোদন

রিয়াদ আন্তর্জাতিক বইমেলায় অতিথি কাতার

রিয়াদ আন্তর্জাতিক বইমেলায় অতিথি কাতার প্রতিনিধিরা প্রবেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদ আন্তর্জাতিক বইমেলার প্রবেশদ্বার, যেখানে অতিথি কাতার প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২৪-এ অতিথি হিসেবে থাকছে কাতার। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই মেলা।

সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, সম্মানিত অতিথি হিসেবে কাতারকে নির্বাচন করায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও ভ্রাতৃত্বপূর্ণ হবে। সৌদি আরব ও কাতারের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

সৌদি সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান এক্স-এ তার অফিসিয়াল অ্যাকাউন্টে একটি পোস্টে কাতারের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন।

মেলায় কাতারের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা, দুর্লভ পাণ্ডুলিপি এবং মেলার শিশুদের বিভাগে শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করে একটি প্যাভিলিয়ন থাকবে। গান পরিবেশন করবে কাতারের ফোক ব্যান্ডও পরিবেশন করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক সেমিনার, আলোচনা প্যানেল এবং কবিতা পাঠ থাকবে।

বিপুল সংখ্যক দর্শনার্থী এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরিচিত রিয়াদ আন্তর্জাতিক বইমেলা। বিশ্বব্যাপী সাহিত্য, প্রকাশনা এবং অনুবাদ পেশাদারদের জ্ঞান ও সংস্কৃতির আদান-প্রদান, প্রকাশনা শিল্পকে সমর্থন এবং পাঠের প্রচারের জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই বইমেলা।

বিষয়:কাতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…