ষাটের দশকে ইউসেবিও এবং একবিংশ শতাব্দীর শুরুতে লুইস ফিগোর সোনালী প্রজন্মের পর্তুগালকে নিয়ে ছিল অনেক আশা। তাদের হাতে ধরা দেয়নি বিশ্বকাপ শিরোপা। এবার মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগিজরা আরেকবার প্রত্যাশার পাল্লা ভারি করছে।
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, সাউথ কোরিয়া, ঘানা।
পর্তুগিজদের সব খেলার সময়-সূচি
২৪ নভেম্বর
পর্তুগাল-ঘানা (রাত ১০টা, স্টেডিয়াম ৯৭৪)
২৮ নভেম্বর
পর্তুগাল-উরুগুয়ে (রাত ১টা, লুসেইল স্টেডিয়াম)
২ ডিসেম্বর
পর্তুগাল-সাউথ কোরিয়া (রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম)
পর্তুগালের বিশ্বকাপ দল
গোলরক্ষক: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার: ডিয়েগো দালোত, হোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্ডেস, রাফায়েল গেরেইরো।
মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মারিও, ম্যাথিয়াস নুনেস, ভিতিনহা, উইলিয়াম কারভালহো, ওতাভিও।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, গনসালো রামোস, আন্দ্রে সিলভা।








