সৌদি আরব সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সৌদি আরবের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে সৌদি আরবে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।
সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, গতকাল ৬ ডিসেম্বর বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। সৌদি রাজধানীর ইয়ামামা প্রাসাদে পৌঁছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন।
সৌদি প্রেস এজেন্সি বলেছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যে যৌথ সমন্বয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা অনেক আগ্রহী। আমরা রাশিয়া, সৌদি আরব রাজ্য, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের সুবিধার জন্য একসাথে কাজ করছি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বৈঠকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে ছিল।
পুতিন বুধবার এর আগে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেন, যেখানে আবুধাবির কাসর আল-ওয়াতান প্রাসাদে রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তাকে স্বাগত জানান।






