আন্তর্জাতিক

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্রের বিষয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্রের বিষয়ে ভাষণ দিচ্ছেন, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক শক্তির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই এ অস্ত্র ব্যবহার করা হবে বলে ঘোষণা দেন তিনি।

শুক্রবার ১৬ জুন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট জানান, এ বছর গ্রীষ্মকাল শেষে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে।

সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পর এই প্রথম অন্য কোনো দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করল রাশিয়া।

এর আগে অস্ত্র মোতায়েনের বিষয়টি নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

বিষয়:বেলারুশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…