আন্তর্জাতিক

আজ ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত হচ্ছে

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি অফিসে বসে আছেন, পেছনে রাশিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেন থেকে অধিকৃত চারটি অঞ্চল-দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজজিয়া ও খেরসনকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার একটি অনুষ্ঠানে এই চার ইউক্রেনেীয় ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা করবেন তিনি।

অধিকৃত চারটি অঞ্চল পাঁচদিনের গণভোটের মাধ্যমে রাশিয়া এই অঞ্চলগুলো একত্রিকরণ করলো। ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই ভোটকে জালিয়াতি বলে অভিহিত করেছে।

পুতিন আজ জনসমক্ষে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। মস্কোর রেড স্কোয়ারে মঞ্চ বানানো হয়েছে। ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা লিখা বিলবোর্ড বসানো হয়েছে। সন্ধ্যায় রয়েছে কনসার্ট।

পুতিনের এই আয়োজন মনে করিয়ে দিয়েছে ক্রিমিয়ার কথা। ২০১৪ সালে এভাবেই ইউক্রেনের শহরটি একীভূত করেছিলো রাশিয়া। ক্রিমিয়া দখলকে এখনো স্বীকৃতি দেয়নি বিশ্ব।

বিষয়:দোনেৎস্ক ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…