চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছে না ‘পুষ্পা ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
একজন ব্যক্তি স্মার্টফোনে মনোযোগী, পটভূমিতে ব্যাংকনোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিশ্বব্যাপী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২ দ্য রুল’। একযোগে বাংলাদেশেও ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না।

বাংলাদেশে পাঠান, জওয়ান, এনিমেলের আমদানি করেন নির্মাতা অনন্য মামুন। এ বিষয়ে তিনি জানান, তিনি ‘পুষ্পা ২’ আনবেন না।

এই নির্মাতার পরিচালনায় ‘দরদ’ মুক্তি পেয়েছে গেল সপ্তাহে। তিনি বলেন, আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে। সেখানে থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।

ভারতীয় কিছু কিছু ছবি আমদানি করে জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২-দ্য রুল’ তারাও আনছেন না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

আজিজ বলেন, ‘পুষ্পা ২-দ্য রুল’ বড় বাজেটের ছবি। এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।

দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২-দ্য রুল’ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

Reneta

এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২-দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'পুষ্পা ২': দ্য রুল'অনন্য মামুনঅভি কথাচিত্রআবদুল আজিজআল্লু অর্জুনদরদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT