চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু হলো যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৪
অন্যান্য, বিনোদন
A A
পুষ্পা ২ সিনেমার একটি দৃশ্য যেখানে একজন অভিনেতা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’। বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদে ছিল যার প্রিমিয়ার শো। যেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন নিজে। আর সেখানেই ঘটল এক বিপত্তি।

ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক নারীর। সঙ্গে গুরুতর আহত তার ৯ বছরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে।

বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। এরপরই হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান ৩৫ বছর বয়সী ওই নারী। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওই নারীর সঙ্গে থাকা তার ছেলেও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত নারীর নাম রেবতী। তিনি স্বামী এবং দুই সন্তানকে নিয়ে সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন।

এই ঘটনার পরেও সেখানে ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় স্থানীয় পুলিশ। গভীর রাত অবধি গোটা এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন রাখা হয়েছিল। তবে ‘পুষ্পা ২’ টিমের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। আজ দেশজুড়ে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।- বলিউড লাইফ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনপদপিষ্টপুষ্পা ২প্রিমিয়াররাশমিকা মান্দানা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT